1 Samuel 19:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোনাথন দাউদকে ডেকে ঐ সমস্ত কথা তাঁকে জানালেন। আর যোনাথন দাউদকে তালুতের কাছে আনলেন, তাতে তিনি আগের মত তাঁর কাছে থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যা যা কথা হল, যোনাথন দাউদকে ডেকে এনে সেসব তাঁকে বলে শোনালেন। তিনি দাউদকে শৌলের কাছে নিয়ে এলেন, এবং আগের মতোই তিনি শৌলের সঙ্গে থাকতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোনাথন দায়ূদকে ডাকিলেন, এবং যোনাথন ঐ সমস্ত কথা তাঁহাকে জ্ঞাত করিলেন। আর যোনাথন দায়ূদকে শৌলের কাছে আনিলেন, তাহাতে তিনি পূর্ব্বের মত তাঁহার কাছে থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোনাথন দায়ূদকে ডাকিলেন, এবং যোনাথন ঐ সমস্ত কথা তাঁহাকে জ্ঞাত করিলেন। আর যোনাথন দায়ূদকে শৌলের কাছে আনিলেন, তাহাতে তিনি পূর্বের মত তাঁহার কাছে থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোনাথন দায়ূদকে ডেকে তাঁকে সমস্ত কথা জানালেন। তিনি তাঁকে শৌলের কাছে নিয়ে গেলেন এবং দায়ূদ আগের মতই শৌলের কাছে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যোনাথন দাউদকে ডেকে তাঁকে সমস্ত কথা জানালেন। তিনি তাঁকে তালুতের কাছে নিয়ে গেলেন এবং দাউদ আগের মতই তালুতের কাছে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাথন দাউদকে ডেকে এই সমস্ত কথা তাঁকে জানালেন। তিনি দাউদকে শৌলের কাছে নিয়ে এলেন এবং দাউদ আগের মতই তাঁর কাছে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন দায়ুদকে ডেকে সব বলল| সে দায়ুদকে শৌলের কাছে ডেকে আনল| তাই দায়ুদ আগের মতই শৌলের কাছে থেকে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোনাথন দায়ূদকে ডেকে তাঁকে সমস্ত কথা জানালেন। তিনি তাঁকে শৌলের কাছে নিয়ে গেলেন এবং দায়ূদ আগের মতই শৌলের কাছে থাকলেন।