1 Samuel 19:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পুনর্বার যুদ্ধ উপস্থিত হলে দাউদ বের হয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করলেন, তিনি মহাবিক্রমে তাদের সংহার করলেন এবং তারা তাঁর সম্মুখ থেকে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরেকবার যুদ্ধ শুরু হল, এবং দাউদ গিয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করলেন। তিনি এত জোরে তাদের আঘাত করলেন যে তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পুনর্ব্বার যুদ্ধ উপস্থিত হইলে দায়ূদ বাহির হইয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন, তিনি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন, এবং তাহারা তাঁহার সম্মুখ হইতে পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পুনর্বার যুদ্ধ উপস্থিত হইলে দায়ূদ বাহির হইয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন, তিনি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন, এবং তাহারা তাঁহার সম্মুখ হইতে পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন দায়ূদ বের হয়ে পলেষ্টীয়দের সংগে যুদ্ধ করতে লাগলেন। তিনি তাদের এত লোককে মেরে ফেললেন যে, তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন দাউদ বের হয়ে ফিলিস্তিনীদের সংগে যুদ্ধ করতে লাগলেন। তিনি তাদের এত লোককে হত্যা করলেন যে, তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে ফিলিস্তিনীদের সঙ্গে আবার যুদ্ধ বাধল। দাউদ এই যুদ্ধে তাদের এমন প্রচণ্ডভাবে আঘাত করলেন যে তারা পরাজিত হয়ে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার যুদ্ধ শুরু হল| দায়ুদ পলেষ্টীয়দের সঙ্গে লড়তে গেলেন| তিনি তাদের হারিয়ে দিলেন| তারা পালিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন দায়ূদ বের হয়ে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তিনি তাদের অনেক লোককে মেরে ফেললেন এবং তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।