1 Samuel 19:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের কাছ থেকে একটি দুষ্ট রূহ্ সবলে তালুতের উপরে এল; তখন তালুত তাঁর বাড়িতে বসে ছিলেন, তাঁর হাতে তাঁর বর্শা ছিল; আর দাউদ বাদ্য বাজাচ্ছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শৌল যখন হাতে বর্শা নিয়ে বাড়িতে বসেছিলেন, তখন সদাপ্রভুর কাছ থেকে একটি মন্দ আত্মা তাঁর উপর নেমে এল। দাউদ তখন বীণা বাজাচ্ছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা সবলে শৌলের উপরে আসিল; তখন শৌল আপন গৃহে বসিয়াছিলেন, তাঁহার হস্তে তাঁহার বড়শা ছিল; আর দায়ূদ হস্ত দ্বারা বাদ্য করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা সবলে শৌলের উপরে আসিল; তখন শৌল আপন গৃহে বসিয়াছিলেন, তাঁহার হস্তে তাঁহার বর্শা ছিল; আর দায়ূদ হস্ত দ্বারা বাদ্য করিতেছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভুর কাছ থেকে একটা মন্দ আত্মা শৌলের উপর আসল। শৌল তখন তাঁর ঘরে বসে ছিলেন এবং তাঁর হাতে একটা বর্শা ছিল, আর দায়ূদ বীণা বাজাচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদের কাছ থেকে একটা খারাপ রূহ্ তালুতের উপর আসল। তালুত তখন তাঁর ঘরে বসে ছিলেন এবং তাঁর হাতে একটা বর্শা ছিল, আর দাউদ বীণা বাজাচ্ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আবার শৌলকে মানসিক অশান্তিতে বিপর্যস্ত করে তুললেন। শৌল নিজের ঘরেই বসেছিলেন, তাঁর হাতে ছিল একটা বর্শা। দাউদ তাঁর সামনে বসে বীণা বাজাচ্ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভুর কাছ থেকে এক দুষ্ট আত্মা শৌলের উপর এল| তিনি ঘরে বসেছিলেন| তাঁর হাতে ছিল বল্লম| দায়ুদ বীণা বাজাচ্ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভুর কাছ থেকে একটা মন্দ আত্মা শৌলের উপর আসল। শৌল তখন তাঁর ঘরে বসে ছিলেন এবং তাঁর হাতে একটা বর্শা ছিল, আর দায়ূদ বীণা বাজাচ্ছিলেন।