1 Samuel 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হান্না মুনাজাত করে বললেন, আমার অন্তঃকরণ মাবুদে উল্লসিত, আমার শৃঙ্গ মাবুদে উন্নত হল; দুশমনদের কাছে আমার মুখ বিকশিত হল; কারণ তোমার নাজাতে আমি আনন্দিতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হান্না প্রার্থনা করে বললেন: “মম অন্তর সদাপ্রভুতে আনন্দিত রয়; মম শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হয়। মম মুখ শত্রুদের পরে গর্বিত হয়, তব উদ্ধারে আমি আনন্দিত হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল; শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল; শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর হান্না প্রার্থনা করে বললেন, “সদাপ্রভুকে নিয়েই আমি আনন্দ করি; সদাপ্রভুই আমাকে জয় দান করেছেন। আমার শত্রুদের সামনেই আমি মুখ খুলে আনন্দ-গান করছি; তুমি আমাকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছ বলে আমি আনন্দিতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর হান্না মুনাজাত করে বললেন, “মাবুদকে নিয়েই আমি আনন্দ করি; মাবুদই আমাকে জয় দান করেছেন। আমার শত্রুদের সামনেই আমি মুখ খুলে আনন্দ-কাওয়ালী গাচ্ছি; তুমি আমাকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছ বলে আমি আনন্দিতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হান্না প্রার্থনা ও স্তুতি নিবেদন করে বললেনঃ প্রভু পরমেশ্বর পূর্ণ করেছেন হৃদয় আমার পরম আনন্দে উন্নত করেছেন তিনি আমার শির শত্রুর সম্মুখে মুখরিত আমার ওষ্ঠাধর তাঁরই কৃপায় এই আনন্দ আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হান্না বলল, “প্রভুতেই আমার হৃদয় খুশী| আমি আমার ঈশ্বরে শক্তিশালী! তাই আমি আমার শত্রু দেখে হাসি| আমি তোমার প্রদত্ত পরিত্রাণে খুবই আনন্দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হান্না প্রার্থনা করে বললেন, “আমার হৃদয় সদাপ্রভুতে উল্লাসিত; আমার শিং সদাপ্রভুতে উন্নত হলো; শত্রুদের কাছে আমার মুখ উজ্জ্বল হল; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা।