1 Samuel 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সঙ্গে বিবাদকারীরা চুরমার হয়ে যাবে; তিনি বেহেশতে থেকে তাদের উপরে বজ্রনাদ করবেন; মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত শাসন করবেন, তিনি তাঁর বাদশাহ্‌কে বল দেবেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির মাথা উন্নত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সদাপ্রভুর বিরোধিতা করে তারা চুরমার হবে। স্বর্গ হতে পরাৎপর বজ্রাঘাত করবেন; সদাপ্রভু সমগ্র মর্ত্যলোকের বিচার করবেন। “তিনিই তাঁর রাজাকে শক্তি সামর্থ্য দেবেন আর অভিষিক্ত-জনের শৃঙ্গ উন্নত করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সহিত বিবাদকারিগণ ভগ্ন হইবে; তিনি স্বর্গে থাকিয়া তাহাদের উপরে বজ্রনাদ করিবেন; সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত শাসন করিবেন, তিনি আপন রাজাকে বল দিবেন, আপন অভিষিক্ত ব্যক্তির শৃঙ্গ উন্নত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সহিত বিবাদকারিগণ ভগ্ন হইবে; তিনি স্বর্গে থাকিয়া তাহাদের উপরে বজ্রনাদ করিবেন; সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করিবেন, তিনি আপন রাজাকে বল দিবেন, আপন অভিষিক্ত ব্যক্তির শৃঙ্গ উন্নত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর শত্রুরা চুরমার হয়ে যাবে, তিনি আকাশে তাদের বিরুদ্ধে গর্জন করবেন; পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তিনি লোকদের বিচার করবেন। তিনি তাঁর রাজাকে শক্তি দেবেন আর তাঁর অভিষেক করা লোককে জয়ী করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের শত্রুরা চুরমার হয়ে যাবে, তিনি আসমানে তাদের বিরুদ্ধে গর্জন করবেন; দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তিনি লোকদের বিচার করবেন। তিনি তাঁর বাদশাহ্‌কে শক্তি দেবেন আর তাঁর অভিষেক-করা বান্দাকে জয়ী করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর বিপক্ষে যারা, তারা হবে চূর্ণ, আকাশ থেকে তিনি বজ্রপাত করবেন তাদের উপর, নিখিল বিশ্বের বিচার করবেন প্রভু তিনি তাঁর রাজাকে করবেন বলদৃপ্ত উন্নত করবেন তাঁর অভিষিক্তের শির ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর শত্রুদের ধ্বংস করেন| তিনি তাদের বিরুদ্ধে স্বর্গে বজ্র নির্ঘোষ ঘটাবেন| প্রভু দূরের দেশগুলিরও বিচার করবেন| তিনি তাঁর রাজাকে ক্ষমতা দেবেন এবং তাঁর অভিষিক্ত রাজাকে শক্তিশালী করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সঙ্গে বিবাদকারীরা চূর্ণ বিচূর্ণ হবে, তিনি স্বর্গে থেকে তাদের বিরুদ্ধে গর্জন করবেন; সদাপ্রভু পৃথিবীর শেষ সীমা পর্যন্ত শাসন করবেন, তিনি তাঁর রাজাকে শক্তি দেবেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির শিং (মাথা) উন্নত করবেন।”