1 Samuel 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইল্কানা রামায় তাঁর বাড়িতে গেলেন। আর বালকটি আলী ইমামের সম্মুখে মাবুদের পরিচর্যা করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইল্কানা রামায় তাঁর ঘরে ফিরে গেলেন, কিন্তু ছেলেটি যাজক এলির অধীনে থেকে সদাপ্রভুর পরিচর্যা করতে থাকলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইল্কানা রামায় আপন বাটীতে গেলেন। আর বালকটী এলি যাজকের সম্মুখে সদাপ্রভুর পরিচর্য্যা করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইল্কানা রামায় আপন বাটীতে গেলেন। আর বালকটি এলি যাজকের সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইল্কানা রামায় তাঁর নিজের বাড়ীতে ফিরে গেলেন, কিন্তু শমূয়েল পুরোহিত এলির অধীনে থেকে সদাপ্রভুর সেবা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইল্কানা রামায় তাঁর নিজের বাড়ীতে ফিরে গেলেন, কিন্তু শামুয়েল ইমাম আলীর অধীনে থেকে মাবুদের এবাদত-কাজ করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলকানা রামায় নিজের বাড়িতে ফিরে গেলেন, কিন্তু বালকটি পুরোহিত এলির তত্ত্বাবধানে প্রভু পরমেশ্বরের পরিচর্যা করতে থাকল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইল্কানা সপরিবারে তার নিজের দেশ রামায় ফিরে এলো| কিন্তু ছেলেটি শীলোয় থেকে গেল| সেখানে সে যাজক এলির তত্ত্বাবধানে প্রভুর সেবা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলকানা রামায় নিজের বাড়িতে গেলেন। আর ছেলেটি এলি যাজকের সামনে সদাপ্রভুর সেবা করতে লাগলেন।