1 Samuel 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক ঐ ইমামেরা লোকদের সঙ্গে এরকম ব্যবহার করতো; কেউ কোরবানী করলে যখন তার গোশ্ত সিদ্ধ করা হত, তখন ইমামের ভৃত্য তিন কাঁটাযুক্ত শূল হাতে করে আসত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে যাজকদের এই প্রথা প্রচলিত ছিল যে, যখনই কেউ উপহার বলি উৎসর্গ করতে আসত, বলির মাংস সিদ্ধ হওয়ার সময় যাজকের দাস হাতে ত্রিফলাযুক্ত এক কাঁটাচামচ নিয়ে চলে আসত
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক ঐ যাজকেরা লোকদের সহিত এইরূপ ব্যবহার করিত; কেহ বলিদান করিলে যখন তাহার মাংস সিদ্ধ করা যাইত, তখন যাজকের চাকর ত্রিকন্টক শূল হস্তে করিয়া আসিত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক ঐ যাজকেরা লোকদের সহিত এইরূপ ব্যবহার করিত; কেহ বলিদান করিলে যখন তাহার মাংস সিদ্ধ করা যাইত, তখন যাজকের চাকর ত্রিকণ্টক শূল হস্তে করিয়া আসিত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত হিসাবে লোকদের সংগে তাদের ব্যবহার ছিল এই রকম: কোন লোকের পশু-উৎসর্গের মাংস যখন সিদ্ধ হতে থাকত তখন পুরোহিতের চাকর তিন কাঁটাযুক্ত একটা বড় চামচ নিয়ে আসত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম হিসাবে লোকদের সংগে তাদের ব্যবহার ছিল এই রকম: কোন লোকের পশু-কোরবানীর গোশ্ত যখন সিদ্ধ হতে থাকত তখন ইমামের চাকর তিন কাঁটাযুক্ত একটা বড় চামচ নিয়ে আসত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি বলি উৎসর্গ করলে মাংস সিদ্ধ হওয়ার সময় পুরোহিতের ভৃত্য একটা ত্রিশূল হাতে নিয়ে উপস্থিত হত এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি লোকদের সাথে যাজকদের কিরূপ আচার ব্যবহার করা উচিৎ সেই নিয়ে তারা বিন্দুমাত্র মাথা ঘামাতো না| যাজকদের এইসব কাজ করণীয় ছিল; লোক যখন কোন উৎসর্গ আনবে তখন যাজকদের সেই উৎসর্গের মাংস একটা গরম জলের পাত্রে রাখতে হবে| তারপর যাজকের ভৃত্য একটা বিশেষ ধরণের তিন মুখো কাঁটা চামচ আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবে ঐ যাজকেরা লোকদের সঙ্গে এইরকম ব্যবহার করত; কেউ বলিদান করলে যখন তার মাংস সেদ্ধ করা হত, তখন যাজকের চাকর তিনটি কাঁটাযুক্ত চামচ হাতে করে নিয়ে আসত।