1 Samuel 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বাটিতে কিংবা হাঁড়িতে কিংবা কড়াইতে কিংবা পাত্রে তা মারত; আর সেই শূলে যা উঠতো, তা সকলই ইমাম শূলে করে নিয়ে যেত; ইসরাইলের যত লোক শীলোতে আসত, তাদের প্রত্যেকের প্রতি তারা এরকম ব্যবহার করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই কাঁটাচামচটি চাটু বা কেটলি বা কড়াই বা রান্নার পাত্রে সজোরে নিক্ষেপ করত। কাঁটাচামচের সঙ্গে যা উঠে আসত যাজক তা নিজের জন্য রেখে দিত। শীলোতে যেসব ইস্রায়েলী আসত, তাদের প্রতি তারা এরকমই আচরণ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ডাবরে কিম্বা হাঁড়িতে কিম্বা কটাহে কিম্বা বহুগুণাতে তাহা মারিত; আর সেই শূলে যাহা উঠিত, তাহা সকলই যাজক শূলে করিয়া লইয়া যাইত; ইস্রায়েলের যত লোক শীলোতে আসিত, সেই সকলের প্রতি তাহারা এইরূপ ব্যবহার করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ডাবরে কিম্বা হাঁড়িতে কিম্বা কটাহে কিম্বা পাত্রে তাহা মারিত; আর সেই শূলে যাহা উঠিত, তাহা সকলই যাজক শূলে করিয়া লইয়া যাইত; ইস্রায়েলের যত লোক শীলোতে আসিত, সেই সকলের প্রতি তাহারা এইরূপ ব্যবহার করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা দিয়ে সে হাঁড়িতে কিম্বা গামলাতে কিম্বা কড়াইতে কিম্বা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে মাংস উঠে আসত তা সবই পুরোহিত নিজের জন্য নিয়ে যেত। ইস্রায়েলীয়দের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা দিয়ে সে হাঁড়িতে কিংবা গামলাতে কিংবা কড়াইতে কিংবা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে গোশ্‌ত উঠে আসত তা সবই ইমাম নিজের জন্য নিয়ে যেত। বনি-ইসরাইলদের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হাঁড়ি, কড়া, ডাবর বা গামলা ইত্যাদির মধ্যে সেই ত্রিশূল দিয়ে খোঁচা মারত এবং ত্রিশূলে গেঁথে যা উঠে আসত সবই পুরোহিত আত্নসাৎ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকের ভৃত্যকে সেই পাত্র থেকে কিছুটা মাংস তুলে নেবার জন্য কাঁটাটা ব্যবহার করতে হবে| সেই কাঁটায় যতটুকু মাংস উঠত যাজক শুধু সেই মাংসটুকুই পেত| যেসব ইস্রায়েলীয়রা শীলোতে বলি আনত তাদের সকলের প্রতি যাজকদের এই কাজটা করতে হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সে ডেচকিতে কিংবা গামলাতে কিম্বা কড়াইতে কিম্বা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে মাংস উঠে আসত তা সবই যাজক কাঁটায় করে নিয়ে যেত; ইস্রায়েলীয়দের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত।