1 Samuel 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার চর্বি না পোড়াতেই ইমামের ভৃত্য এসে যজমানকে বলতো, ইমামকে শূল্য গোশ্ত দাও; সে তোমা থেকে সিদ্ধ গোশ্ত নেবে না, কাঁচাই নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মেদ দহনের আগেই, যাজকের দাস এসে বলি উৎসর্গকারী ব্যক্তিকে বলত, “ঝলসানোর জন্য যাজককে কিছুটা মাংস দাও; তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কিন্তু শুধু কাঁচা মাংসই নেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার মেদ দগ্ধ না হইতে যাজকের চাকর আসিয়া যজমানকে কহিত, যাজককে শূল্য মাংস দেও; সে তোমা হইতে সিদ্ধ মাংস লইবে না, কাঁচাই লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার মেদ দগ্ধ না হইতে যাজকের চাকর আসিয়া যজমানকে বলিত, যাজককে শূল্য মাংস দেও; সে তোমা হইতে সিদ্ধ মাংস লইবে না, কাঁচাই লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া, চর্বি আগুনে দেবার আগেই পুরোহিতের চাকর এসে যে লোকটি পশু-উৎসর্গ করছে তাকে বলত, “আগুনে ঝল্সাবার জন্য পুরোহিতকে মাংস দাও। তিনি তোমার কাছ থেকে সিদ্ধ করা মাংস নেবেন না, কাঁচা মাংসই নেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া, চর্বি আগুনে দেবার আগেই ইমামের চাকর এসে যে লোকটি পশু-কোরবানী দিচ্ছে তাকে বলত, “আগুনে ঝল্সাবার জন্য ইমামকে গোশ্ত দাও। তিনি তোমার কাছ থেকে সিদ্ধ করা গোশ্ত নেবেন না, কাঁচা গোশ্তই নেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের যত লোক শীলোতে আসত তাদের সকলের সঙ্গেই তারা এরকম ব্যবহার করত, এমন কি মেদ অগ্নিসাৎ হওয়ার আগেই পুরোহিতের ভৃত্য এসে বসি উৎসর্গকারীকে বলত, শল্য পাকের জন্য পুরোহিতের প্রাপ্য মাংস দাও, তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কাঁচা মাংসই চান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এলির পুত্ররা তা করত না| বেদীর ওপর চর্বির পোড়ানোর আগেই তাদের ভৃত্য ভক্তদের বলত, “যাজককে কিছু মাংস দাও, সেটা ঝলসানো হবে| সে সেদ্ধ মাংস নেবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার চর্বি আগুনে পোড়ার আগেই যাজকের চাকর এসে যে লোকটি উৎসর্গ করত তাকে বলত, “যাজককে আগুনে ঝল্সাবার জন্য মাংস দাও, তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কাঁচাই নেবেন।”