1 Samuel 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ ব্যক্তি যখন বলতো, প্রথমে চর্বি পুড়িয়ে দিতে হবে, তারপর তোমার প্রাণের অভিলাষ অনুসারে গ্রহণ করো, তখন সে জবাবে বলতো, না, এখনই দাও, নতুবা কেড়ে নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সেই লোকটি তাকে বলত, “আগে মেদ দহন হয়ে যাক, পরে তোমার যা ইচ্ছা তা নিও,” তখন দাসটি উত্তর দিত, “তা হবে না, এখনই সেটি আমার হাতে তুলে দাও; যদি না দাও, আমি তবে জোর করে তা কেড়ে নেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ ব্যক্তি যখন বলিত, প্রথমে মেদ দগ্ধ করিতে হইবে, তৎপরে তোমার প্রাণের অভিলাষ অনুসারে গ্রহণ করিও, তখন সে উত্তর করিয়া বলিত, না, এখনই দেও, নতুবা কাড়িয়া লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ ব্যক্তি যখন বলিত, প্রথমে মেদ দগ্ধ করিতে হইবে, তৎপরে তোমার প্রাণের অভিলাষ অনুসারে গ্রহণ করিও, তখন সে উত্তর করিয়া বলিত, না, এখনই দেও, নতুবা কাড়িয়া লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকটি যদি বলত, “প্রথমে চর্বি পোড়াতে হবে, তারপর তুমি তোমার ইচ্ছামত মাংস নিয়ে যেয়ো,” তবে সে বলত, “না, এখনই তা দিতে হবে; না দিলে আমি জোর করে নিয়ে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকটি যদি বলত, “প্রথমে চর্বি পোড়াতে হবে, তারপর তুমি তোমার ইচ্ছামত গোশ্ত নিয়ে যেয়ো,” তবে সে বলত, “না, এখনই তা দিতে হবে; না দিলে আমি জোর করে নিয়ে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সেই ব্যক্তি বলত, আগে মেদ অগ্নিসাৎ হোক পরে তোমার ইচ্ছা মত নিও, তাহলে সে বলত, না এক্ষুণি দাও নইলে জোর করে কেড়ে নেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি ভক্ত বলত, “আগে চর্বিটা পোড়াই, তারপর যা চাও দিচ্ছি|” তার উত্তরে ভৃত্য বলত, “না, এক্ষুনি মাংস দাও| না দিলে আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেবো!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ ব্যক্তি যখন বলত, “প্রথমে চর্বি পোড়াতে হবে, তারপর তুমি তোমার ইচ্ছামত গ্রহণ কর,” তখন সে এর উত্তরে বলত, “না, এখনই দাও, না হলে কেড়ে নেব।”