1 Samuel 2:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে মাবুদের সাক্ষাতে ঐ যুবকদের গুনাহ্ অতিশয় ভারী হল, কেননা তারা মাবুদের নৈবেদ্য অবজ্ঞা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিগোচরে যুবকদের এই পাপটি অত্যন্ত ভয়াবহ বলে গণ্য হল, কারণ তারা সদাপ্রভুর উপহার বলিকে তুচ্ছজ্ঞান করে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সদাপ্রভুর সাক্ষাতে ঐ যুবকদের পাপ অতিশয় ভারী হইল, কেননা লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য অবজ্ঞা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সদাপ্রভুর সাক্ষাতে ঐ যুবকদের পাপ অতিশয় ভারী হইল, কেননা লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য অবজ্ঞা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে সেই যুবক পুরোহিতদের পাপ ভীষণ হয়ে দেখা দিল, কারণ তারা সদাপ্রভুর উদ্দেশে এই সব উৎসর্গের জিনিসগুলো তুচ্ছ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে সেই যুবক ইমামদের গুনাহ্ ভীষণ হয়ে দেখা দিল, কারণ তারা মাবুদের উদ্দেশে এই সব কোরবানীর জিনিসগুলো তুচ্ছ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ঐ যুবকদের পাপ অত্যন্ত বেড়ে উঠল কারণ তারা প্রভু পরমেশ্বরের নৈবেদ্যও অবজ্ঞা করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এভাবে হফ্নি ও পীনহস প্রভুর জন্য দেওয়া বলিকে অসম্মান করত| সন্দেহ নেই প্রভুর বিরুদ্ধে এটা ছিল খুবই মারাত্মক পাপ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সদাপ্রভুর সমানে ঐ যুবকদের পাপ ভীষণ বেড়ে গেল, কারণ লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য তুচ্ছ করত।