1 Samuel 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর মা প্রতি বছর এক একখানি ছোট পোশাক প্রস্তুত করে স্বামীর সঙ্গে বার্ষিক কোরবানী করার জন্য আসার সময়ে তা এনে তাঁকে দিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতি বছর তার মা তার জন্য একটি করে আকারে ছোটো, লম্বা ঢিলেঢালা বর্হিবাস তৈরি করে যখন তিনি তাঁর স্বামীর সঙ্গে বাৎসরিক বলিদান সম্পন্ন করতে আসতেন, তখন সেটি তার কাছে নিয়ে আসতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার মাতা প্রতিবৎসর এক একখানি ক্ষুদ্র বস্ত্র প্রস্তুত করিয়া স্বামির সহিত বার্ষিক বলিদানার্থে আসিবার সময়ে তাহা আনিয়া তাঁহাকে দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার মাতা প্রতিবৎসর এক একখানি ক্ষুদ্র বস্ত্র প্রস্তুত করিয়া স্বামীর সহিত বার্ষিক বলিদানার্থে আসিবার সময়ে তাহা আনিয়া তাঁহাকে দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকবার স্বামীর সংগে বাৎসরিক পশু-উৎসর্গ করতে যাওয়ার সময় শমূয়েলের মা একটা ছোট জামা তৈরী করে তাঁর জন্য নিয়ে যেতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকবার স্বামীর সংগে বাৎসরিক পশু-কোরবানী দিতে যাওয়ার সময় শামুয়েলের মা একটা ছোট কোর্তা তৈরী করে তাঁর জন্য নিয়ে যেতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মা প্রতি বৎসর তাঁর জন্য ছোট একটি পোষাক তৈরী করতেন এবং তিনি যখন তাঁর স্বামীর সঙ্গে বার্ষিক বলি উৎসর্গ করতে আসতেন তখন তাঁর জন্য সেটি নিয়ে আসতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি বছর শমূয়েলের মা একটা ছোট পোশাক তৈরী করত এবং সেটা তার জন্য শীলোয় নিয়ে যেত| সে স্বামীর সাথে সেখানে প্রতি বছর বলি দিতে যেত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর মা প্রতি বছর একটি ছোট পোশাক তৈরী করে স্বামীর সঙ্গে বার্ষিক বলিদান করতে যাওয়ার দিনের তা এনে তাঁকে দিতেন।