1 Samuel 2:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আলী ইল্‌কানা ও তাঁর স্ত্রীকে এই দোয়া করলেন, মাবুদকে যা দেওয়া হয়েছিল, তার পরিবর্তে তিনি এই স্ত্রী থেকে তোমাকে আরও সন্তান দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এলি ইল্‌কানা ও তাঁর স্ত্রীকে আশীর্বাদ করে বলতেন, “এই স্ত্রীলোকটি প্রার্থনা করে সন্তান পেয়েও যাকে সদাপ্রভুর হাতে তুলে দিয়েছিল, তার স্থান নেওয়ার জন্য সদাপ্রভু তোমাকে তার মাধ্যমে আরও সন্তান দান করুন।” পরে তাঁরা ঘরে ফিরে যেতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এলি ইল্‌কানাকে ও তাঁহার স্ত্রীকে এই আশীর্ব্বাদ করিলেন, সদাপ্রভুকে যাহা দেওয়া হইয়াছিল, তাহার পরিবর্ত্তে তিনি এই স্ত্রী হইতে তোমাকে আরও সন্তান দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এলি ইল্‌কানাকে ও তাঁহার স্ত্রীকে এই আশীর্বাদ করিলেন, সদাপ্রভুকে যাহা দেওয়া হইয়াছিল, তাহার পরিবর্তে তিনি এই স্ত্রী হইতে তোমাকে আরও সন্তান দিউন। পরে তাঁহারা স্বস্থানে প্রস্থান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইল্‌কানা ও তাঁর স্ত্রীকে আশীর্বাদ করে এলি বলতেন, “এই স্ত্রীলোকটি সদাপ্রভুর কাছে যে সন্তানকে দিয়েছে তার বদলে সদাপ্রভু এই স্ত্রীর গর্ভে তোমাকে আরও সন্তান দিন।” এর পরে তাঁরা তাঁদের বাড়ী চলে যেতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইল্‌কানা ও তাঁর স্ত্রীকে দোয়া করে আলী বলতেন, “এই স্ত্রীলোকটি মাবুদের কাছে যে সন্তানকে দিয়েছে তার বদলে মাবুদ এই স্ত্রীর গর্ভে তোমাকে আরও সন্তান দিন।” এর পরে তাঁরা তাঁদের বাড়ী চলে যেতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলি এলকানা ও তাঁর স্ত্রী হান্নাকে আশীর্বাদ করে বলতেন, তোমাদের প্রার্থিত ধন, যাকে প্রভু পরমেশ্বরের কাছ থেকে ভিক্ষা করে নিয়েছ চার পরিবর্তে প্রভু পরমেশ্বর তোমাকে এই স্ত্রীর গর্ভে আরও সন্তান দান করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইল্কানা আর তার স্ত্রীকে এলি আশীর্বাদ করে বলত, “প্রভু তোমাকে হান্নার মাধ্যমে আরও সন্তান দিক| এরাই হান্নার মানত করা ছেলের জায়গা নেবে|” ইল্কানা তার স্ত্রীকে নিয়ে বাড়ী ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এলি ইলকানা ও তাঁর স্ত্রীকে এই আশীর্বাদ করলেন, “সদাপ্রভুকে যা দেওয়া হয়েছিল, তার পরিবর্তে তিনি এই স্ত্রী থেকে তোমাকে আরও সন্তান দিন।” পরে তাঁরা তাঁদের বাড়ি চলে গেলেন।