1 Samuel 2:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বালক শামুয়েল উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে মাবুদের ও মানুষের অনুগ্রহ লাভ করতে থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিশোর শমূয়েল ক্রমাগত দৈহিক উচ্চতায় এবং সদাপ্রভুর ও মানুষজনের অনুগ্রহে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বালক শমূয়েল উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া সদাপ্রভুর কাছে ও মনুষ্যদের কাছে অনুগ্রহ প্রাপ্ত হইতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বালক শমূয়েল উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া সদাপ্রভুর কাছে ও মনুষ্যদের কাছে অনুগ্রহ প্রাপ্ত হইতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছোট ছেলে শমূয়েল বড় হয়ে উঠতে লাগলেন এবং সদাপ্রভু ও মানুষের কাছে ভালবাসা পেতে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছোট ছেলে শামুয়েল বড় হয়ে উঠতে লাগলেন এবং মাবুদ ও মানুষের কাছে ভালবাসা পেতে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালক শমুয়েল ঈশ্বর ও মানুষের প্রীতির পাত্র হয়ে বয়সে ও মহত্ত্বে বেড়ে উঠতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যদিকে শমূয়েল বড় হতে লাগল| সে ঈশ্বর এবং লোকদের কাছে আনন্দদায়ক ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ছোট ছেলে শমূয়েল বৃদ্ধি পেয়ে সদাপ্রভু ও মানুষের কাছে অনুগ্রহ পেতেন।