1 Samuel 2:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ইমাম হবার জন্য, আমার কোরবানগাহ্‌র উপরে কোরবানী করতে ও ধূপ জ্বালাবার জন্য, আমার সাক্ষাতে এফোদ পরবার জন্য আমি না ইসরাইলের সমস্ত বংশ থেকে তাকে মনোনীত করেছিলাম? আর বনি-ইসরাইলদের অগ্নিকৃত সমস্ত উপহার না তোমার পিতৃকুলকে দিয়েছিলাম?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের সব গোষ্ঠীর মধ্যে থেকে আমি তোমার পূর্বপুরুষকে বেছে নিয়ে তাকে আমার যাজক করেছিলাম, আমার বেদিতে যাওয়ার, ধূপদাহ করার, ও আমার উপস্থিতিতে এফোদ গায়ে দেওয়ার অধিকারও দিয়েছিলাম। ইস্রায়েলীদের উপহার দেওয়া সব ভক্ষ্য-নৈবেদ্যও আমি তোমার পূর্বপুরুষের পরিবারকে দিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার যাজক হইতে, আমার যজ্ঞবেদির উপরে বলি উৎসর্গ করিতে ও ধূপ জ্বালাইতে, আমার সাক্ষাতে এফোদ পরিধান করিতে আমি না ইস্রায়েলের সমস্ত বংশ হইতে তাহাকে মনোনীত করিয়াছিলাম? আর ইস্রায়েল-সন্তানগণের অগ্নিকৃত সমস্ত উপহার না তোমার পিতৃকুলকে দিয়াছিলাম?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার যাজক হইতে, আমার যজ্ঞবেদির উপরে বলি উৎসর্গ করিতে ও ধূপ জ্বালাইতে, আমার সাক্ষাতে এফোদ পরিধান করিতে আমি না ইস্রায়েলের সমস্ত বংশ হইতে তাহাকে মনোনীত করিয়াছিলাম? আর ইস্রায়েল-সন্তানগণের অগ্নিকৃত সমস্ত উপহার না তোমার পিতৃকুলকে দিয়াছিলাম?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে কি আমি লেবীয়দের বেছে নিই নি, যাতে তারা আমার পুরোহিত হয়ে আমার বেদীর কাছে গিয়ে ধূপ জ্বালাতে পারে এবং এফোদ পরে আমার সামনে আসতে পারে? ইস্রায়েলীয়দের সমস্ত পোড়ানো-উৎসর্গের ভাগ কি আমি তাদের ও তাদের বংশকে দিই নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে কি আমি লেবীয়দের বেছে নেই নি, যাতে তারা আমার ইমাম হয়ে আমার কোরবানগাহের কাছে গিয়ে ধূপ জ্বালাতে পারে এবং এফোদ পরে আমার সামনে আসতে পারে? বনি-ইসরাইলদের সমস্ত পোড়ানো-কোরবানীর ভাগ কি আমি তাদের ও তাদের বংশকে দেই নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধূপ জ্বালাতে এবং এফোদ পরিধান করে আমার পরামর্শ গ্রহণ করতে আমি ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে তাদেরই বেছে নিয়েছিলাম। আমার উদ্দেশে উৎসর্গিত ইসরায়েলের সমস্ত হোম নৈবেদ্য গ্রহণ করার অধিকার আমি তোমার পিতৃবংশকেই দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠীর ভেতর থেকে আমার যাজকসমূহ হবার জন্য আমি তোমার পরিবারকে নির্বাচিত করেছিলাম| আমার বেদীতে বলি উৎসর্গ দেবার জন্য তোমাদের মনোনীত করেছিলাম| তারাই ধূপ জ্বালাবে, তারাই পরবে এফোদ| আমি এই জন্যই তাদের নির্বাচন করেছিলাম| আমিই তোমাদের পরিবারগোষ্ঠীকে অধিকার দিয়েছি যেন তারাই ইস্রায়েলীয়দের দেওয়া বলির মাংস পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার যাজক হওয়ার জন্য, আমার যজ্ঞবেদির ওপর বলি উত্সর্গ করতে ও ধূপ জ্বালাতে আমার সামনে এফোদ পরতে আমি না ইস্রায়েলীয়দের সমস্ত বংশ থেকে তাকে মনোনীত করেছিলাম? আর ইস্রায়েল সন্তানদের আগুনে উৎসর্গ করা সমস্ত উপহার না তোমার পূর্বপুরুষদের দিয়েছিলাম?