1 Samuel 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এমন মহা গর্বের কথা আর বলো না, তোমাদের মুখ থেকে অহংকারের কথা বের না হোক; কেননা মাবুদ জ্ঞানের আল্লাহ্‌, তাঁর দ্বারা সমস্ত কাজ তুলাতে পরিমিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এত গর্বভরে তোমরা কথা বোলো না তব মুখ এত অহংকারে ভরা কথা না বলুক কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সব জানেন, আর তিনি কাজের হিসেব ওজন করে রাখেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এমন মহাশ্লাঘার কথা আর কহিও না, তোমাদের মুখ হইতে দর্প নির্গত না হউক; কেননা সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাঁহাকর্ত্তৃক কর্ম্ম সকল তুলাতে পরিমিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এমন মহাশ্লাঘার কথা আর কহিও না, তোমাদের মুখ হইতে দর্প নির্গত না হউক; কেননা সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাঁহা কর্তৃক কর্ম সকল তুলাতে পরিমিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আর গর্বের কথা বোলো না, অহংকারের কথা তোমাদের মুখ থেকে বের না হোক; কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সব কিছু জানেন, আর তিনিই কাজের ওজন করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আর গর্বের কথা বোলো না, অহংকারের কথা তোমাদের মুখ থেকে বের না হোক; কারণ আল্লাহ্‌ এমন মাবুদ যিনি সব কিছু জানেন, আর তিনিই কাজের ওজন করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দম্ভভরে কেউ কথা বলো না দর্প যেন নির্গত না হয় তোমাদের মুখ থেকে কারণ প্রভু সর্বজ্ঞ ঈশ্বর সকল কাজই তিনি তুলাদণ্ডে পরিমাপ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর দম্ভ করো না| গর্বের শব্দ যেন উচ্চারিত না হয় কারণ প্রভু ঈশ্বর সবই জানেন| ঈশ্বরই লোকদের চালনা ও বিচার করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এমন গর্বের কথা আর বোলো না, তোমাদের মুখ থেকে অহঙ্কারের কথা বের না হোক; কারণ সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাঁর সব কাজ দাঁড়িপাল্লায় পরিমাপ করা হয়।