1 Samuel 2:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ এমন সময় আসছে, যে সময়ে আমি তোমার বাহু ও তোমার পিতৃকুলের বাহু কেটে ফেলব, তোমার কুলে একটি বৃদ্ধও থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সময় আসছে যখন আমি তোমার শক্তি ও তোমার যাজকীয় পরিবারের শক্তি এভাবে খর্ব করব, যেন এই পরিবারের কেউ বৃদ্ধাবস্থায় পৌঁছাতে না পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি তোমার বাহু ও তোমার পিতৃকুলের বাহু ছেদন করিব, তোমার কুলে একটী বৃদ্ধও থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি তোমার বাহু ও তোমার পিতৃকুলের বাহু ছেদন করিব, তোমার কুলে একটি বৃদ্ধও থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, সময় আসছে যখন আমি তোমার বংশের ও তোমার পূর্বপুরুষদের বংশের লোকদের শক্তি এমনভাবে শেষ করে দেব যে, তোমার বংশে একটি লোকও বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, সময় আসছে যখন আমি তোমার বংশের ও তোমার পূর্বপুরুষদের বংশের লোকদের শক্তি এমনভাবে শেষ করে দেব যে, তোমার বংশে একটি লোকও বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন, অদূর ভবিষ্যতে আমি তোমার পরিবার ও তোমার বংশের শক্তি এমনভাবে নিঃশেষ করব যে তোমার বংশে পরিণত বয়স পর্যন্ত কেউই বেঁচে থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় আসছে যেদিন আমি তোমাদের সমস্ত উত্তরপুরুষদের বিনাশ করব| তোমার ঘরে কেউই বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, এমন দিন আসছে, যে দিনের আমি তোমার শক্তি ও তোমার পূর্বপুরুষদের শক্ তি (বাহু) ধ্বংস করব, তোমার বংশে একটি বৃদ্ধও থাকবে না।