1 Samuel 2:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌ ইসরাইলকে যে সমস্ত মঙ্গল দেবেন, তাতে তুমি আমার নিবাসের সঙ্কট দেখবে এবং তোমার কুলে কেউ কখনও বৃদ্ধকাল পর্যন্ত জীবিত থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তুমি আমার বাসস্থানে চরম দুর্দশা দেখবে। যদিও ইস্রায়েলের প্রতি মঙ্গল বর্ষিত হবে, তোমার বংশে কেউ কখনও বৃদ্ধাবস্থায় পৌঁছাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বর ইস্রায়েলকে যে সমস্ত মঙ্গল দিবেন, তাহাতে তুমি [আমার] নিবাসের সঙ্কট দেখিবে, এবং তোমার কুলে কেহ কখনও বৃদ্ধ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বর ইস্রায়েলকে যে সমস্ত মঙ্গল দিবেন, তাহাতে তুমি [আমার] নিবাসের সঙ্কট দেখিবে, এবং তোমার কুলে কেহ কখনও বৃদ্ধ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার ঘরের দুর্দশা দেখতে পাবে। ইস্রায়েলীয়দের যত মংগলই আমি করি না কেন তোমার বংশের কেউ কখনও বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার ঘরের দুর্দশা দেখতে পাবে। বনি-ইসরাইলদের যত উন্নতিই আমি করি না কেন তোমার বংশের কেউ কখনও বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপন দুর্দশার মধ্যে তুমি ঈর্ষার দৃষ্টিতে ইসরায়েলের সমস্ত শ্রীবৃদ্ধি লক্ষ্য করবে। তোমার বংশে অপরিণত বয়সেই সকলের মৃত্যু হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলে ভাল জিনিস ঘটবে, কিন্তু খারাপ জিনিসগুলি তোমরা তোমাদের বাড়ীতে ঘটতে দেখবে| তোমার ঘরে কেউ বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বর ইস্রায়েলের যে সমস্ত মঙ্গল করবেন তাতে তুমি [আমার] ঘরের দুর্দশা দেখতে পাবে এবং তোমার বংশে কেউ কখনও বৃদ্ধ হবে না।