1 Samuel 2:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার জন্য এক জন বিশ্বস্ত ইমামকে উৎপন্ন করবো, সে আমার অন্তর ও আমার মনের মত কাজ করবে; আর আমি তার একটি স্থায়ী কুল প্রতিষ্ঠিত করবো; সে নিয়মিতভাবে আমার অভিষিক্ত ব্যক্তির সম্মুখে আসা যাওয়া করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার জন্য আমি এক বিশ্বস্ত যাজক গড়ে তুলব, যে আমার অন্তর ও মনের বাসনানুসারে কাজ করবে। আমি তার যাজকীয় পরিবারকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করব, এবং তারা অভিষিক্ত ব্যক্তিরূপে চিরকাল আমার সামনে পরিচর্যা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপনার নিমিত্ত এক বিশ্বস্ত যাজককে উৎপন্ন করিব, সে আমার হৃদয়ের ও আমার মনের মত কর্ম্ম করিবে; আর আমি তাহার এক স্থায়ী কুল প্রতিষ্ঠিত করিব; সে নিয়ত আমার অভিষিক্ত ব্যক্তির সম্মুখে গমনাগমন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপনার নিমিত্ত এক বিশ্বস্ত যাজককে উৎপন্ন করিব, সে আমার হৃদয়ের ও আমার মনের মত কর্ম করিবে; আর আমি তাহার এক স্থায়ী কুল প্রতিষ্ঠিত করিব; সে নিয়ত আমার অভিষিক্ত ব্যক্তির সম্মুখে গমনাগমন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি আমার জন্য একজন বিশ্বস্ত পুরোহিত দাঁড় করাব, যে আমার মন বুঝে আমার ইচ্ছামত কাজ করবে। আমি তার বংশকে স্থায়ী করব এবং সে সব সময় আমার অভিষেক-করা লোকের সেবা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি আমার জন্য একজন বিশ্বস্ত ইমাম দাঁড় করাব, যে আমার মন বুঝে আমার ইচ্ছামত কাজ করবে। আমি তার বংশকে স্থায়ী করব এবং সে সব সময় আমার অভিষেক-করা বান্দার সেবা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নিজের জন্য একজন বিশ্বস্ত যাজক উত্থাপন করব। তার আচরণ হবে আমার মনের মত এবং আমি তার জন্য স্থায়ী বংশ প্রতিষ্ঠা করব। সে আজীবন আমার অভিষিক্তজনের অনুগ্রহভাজন হবে ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজের জন্য আমি একজন বিশ্বস্ত যাজক মনোনীত করব| সে আমার কথা শুনবে এবং আমি যা চাই তাই করবে| আমি তার পরিবারকে শক্তিশালী করব| আমার মনোনীত রাজার সামনে এই যাজক সর্বদা আমার সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি আমার জন্য একজন বিশ্বস্ত যাজককে উত্পন্ন করব, যে আমার হৃদয়ের ও আমার মনের মত কাজ করবে; আর আমি তার এক বংশকে স্থায়ী করব; সে সব দিন আমার অভিষিক্ত ব্যক্তির সামনে যাতায়াত করবে।