1 Samuel 2:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার কুলের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন একটি রূপার মুদ্রা ও এক খণ্ড রুটির জন্য তার কাছে ভূমিতে উবুড় হয়ে সালাম করতে আসবে, আর বলবে, আরজ করি, আমি যাতে এক খণ্ড রুটি খেতে পাই, সেজন্য একটি ইমামের পদে আমাকে নিযুক্ত করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমার পরিবারের বাদবাকি প্রত্যেকে তাঁর সামনে এসে একখণ্ড রুপো ও এক টুকরো রুটির জন্য নতজানু হয়ে অনুরোধ জানিয়ে বলবে, “আমাকে কোনও যাজকীয় কাজে নিযুক্ত করুন যেন আমি কিছু খেতে পাই।” ’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার কুলের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন এক রৌপ্যমুদ্রা ও এক খণ্ড রুটীর নিমিত্ত তাহার কাছে প্রণিপাত করিতে আসিবে, আর বলিবে, বিনয় করি, আমি যাহাতে এক খণ্ড রুটী খাইতে পাই, সে জন্য একটী যাজকের পদে আমাকে নিযুক্ত করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার কুলের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন এক রৌপ্য মুদ্রা ও এক খণ্ড রুটির নিমিত্ত তাহার কাছে প্রণিপাত করিতে আসিবে, আর বলিবে, বিনয় করি, আমি যাহাতে এক খণ্ড রুটি খাইতে পাই, সেই জন্য একটি যাজকের পদে আমাকে নিযুক্ত করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বংশের যারা বেঁচে থাকবে তারা এক টুকরা রূপা ও একটা রুটির জন্য তার কাছে এসে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করবে এবং একটি পুরোহিত-পদ পাবার জন্য অনুরোধ করবে যাতে সে কিছু খেতে পায়।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বংশের যারা বেঁচে থাকবে তারা এক টুকরা রূপা ও একটা রুটির জন্য তার কাছে এসে মাটিতে মাথা ঠেকিয়ে সালাম করবে এবং একটি ইমাম-পদ পাবার জন্য অনুরোধ করবে যাতে সে কিছু খেতে পায়।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বংশে যারা অবশিষ্ট থাকবে তাদের প্রত্যেকে একটি রৌপ্যমুদ্রা ও একখণ্ড রুটির জন্য তাঁর কাছে এসে প্রণিপাত করে বলবে, এক খণ্ড রুটি যাতে খেতে পাই তার জন্য অনুগ্রহ করে পৌরোহিত্যের যে কোন কাজে আমাকে নিযুক্ত করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তোমার পরিবারের যারা বেঁচে থাকবে তারা এই যাজকের কাছে এসে মাথা নীচু করে দাঁড়াবে| তারা কয়েক টুকরো রূপো অথবা এক টুকরো রুটির জন্য ভিক্ষে চাইবে| তারা বলবে, “আমাকে দয়া করে একটা যাজকের কাজ দাও যাতে দু মুঠো খেতে পারি|”’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার বংশের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন এক রূপার মুদ্রা ও এক টুকরো রুটির জন্য তার কাছে অনুরোধ করতে আসবে, আর বলবে, ‘অনুরোধ করি, আমি যাতে এক টুকরো রুটি খেতে পাই, সেই জন্য একটি যাজকের পদে আমাকে নিযুক্ত করুন’।”