1 Samuel 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা পরিতৃপ্ত ছিল তারা খাদ্যের জন্য শ্রমজীবী মজুর হল, যারা ক্ষুধিত ছিল তারা বিশ্রাম লাভ করলো; এমন কি, বন্ধ্যা স্ত্রী সাতটি পুত্র প্রসব করলো, আর বহুপুত্রের মা ক্ষীণা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্ষুধার জ্বালায় পূর্ণ-উদর বেতনজীবী হয়েছে, কিন্তু যাদের ক্ষুধা ছিল তারা আজ তৃপ্ত হয়েছে। যিনি বন্ধ্যা ছিলেন তিনি সপ্ত সন্তান জন্ম দিলেন, কিন্তু যে বহু পুত্রের জননী সে আজ দুর্বলভারলব্ধা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরিতৃপ্তেরা খাদ্যের জন্য বেতনগ্রাহী হইল, ক্ষুধিতেরা বিশ্রাম প্রাপ্ত হইল; এমন কি, বন্ধ্যা স্ত্রী সপ্ত পুত্র প্রসব করিল, আর বহুপুত্রা ক্ষীণা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরিতৃপ্তেরা খাদ্যের জন্য বেতনগ্রাহী হইল, ক্ষুধিতেরা বিশ্রাম প্রাপ্ত হইল; এমন কি, বন্ধ্যা স্ত্রী সপ্ত পুত্র প্রসব করিল, আর বহুপুত্রা ক্ষীণা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের পেট ভরা ছিল তারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে; কিন্তু যাদের পেটে খিদে ছিল তাদের খিদে মিটে গেছে। যে বন্ধ্যা ছিল সে সাত সন্তানের মা হয়েছে, কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল, সন্তানের জন্ম দিতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের পেট ভরা ছিল তারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে; কিন্তু যাদের পেটে খিদে ছিল তাদের খিদে মিটে গেছে। যে বন্ধ্যা ছিল সে সাত সন্তানের মা হয়েছে, কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল, সন্তানের জন্ম দিতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোগসপুখে পরিতৃপ্তের দল অন্নের জন্য হল মজুর আর যারা ছিল বুভুক্ষু তারা পেল ক্ষুধার শান্তি বন্ধ্যা হল সপ্তপুত্রের জননী বহুপুত্রবতী হল রিক্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে যাদের প্রচুর খাদ্য ছিল এখন তাদের এক মুঠো খাদ্যের জন্য কঠিন সংগ্রাম করতে হবে| কিন্তু অতীতে যারা ক্ষুধার্ত ছিল তাদের এখন প্রচুর খাদ্য আছে| যে নারী ছিল বন্ধ্যা তার এখন সাতটি সন্তান| কিন্তু যে নারীর বহু সন্তান ছিল এখন সে দুঃখী| কারণ তার সন্তানরা চলে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরিতৃপ্তেরা খাবারের জন্য বেতনভুক্ত হলো; যাদের খিদে ছিল তাদের আর খিদে পেল না; এমনকি, বন্ধ্যা স্ত্রী সাতটি সন্তানের জন্ম দিল, আর যার অনেক সন্তান সে দুর্বল হলো।