1 Samuel 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর বিশ্বস্তদের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টদেরকে অন্ধকারে স্তব্ধ করা হবে; কেননা শক্তিতে কোন মানুষ জয়ী হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর ভক্তজনের চরণগুলি রক্ষা করবেন, কিন্তু দুরাচারী আঁধারে ঘেরা স্থানে নির্বাক হবে। “বলবীর্যে কেউ যুদ্ধে বিজয়শ্রী হয় না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকৃত হইবে; কেননা বলে কোন মনুষ্য জয়ী হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন সাধুদের চরণ রক্ষা করিবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকৃত হইবে; কেননা বলে কোন মনুষ্য জয়ী হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর ভক্তদের উছোট খাওয়া থেকে রক্ষা করেন, কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায়; কারণ নিজের শক্তিতে কোন মানুষ জয়ী হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর ভক্তদের উচোট খাওয়া থেকে রক্ষা করেন, কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায়; কারণ নিজের শক্তিতে কোন মানুষ জয়ী হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পদস্খলন থেকে রক্ষা করেন তাঁর ভক্তদের কিন্তু দুর্জনেরা বিলুপ্ত হবে ঘোর অন্ধকারে, কারণ নিজ বলে সিদ্ধিলাভ হয় না কারও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর পবিত্র লোকদের হোঁচট খাওয়া থেকে রক্ষা করেন| দুষ্ট লোকরা অন্ধকারে ধ্বংস হয়ে যাবে| তাদের ক্ষমতা তাদের বিজয়ী করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর সাধুদের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টরা অন্ধকারে নীরব হবে; কারণ নিজের শক্তিতে কোনো মানুষ জয়ী হবে না।