1 Samuel 20:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি যদি বেঁচে থাকি, তবে যতদিন জীবিত থাকব তুমি কেবল আমাকেই যে মাবুদের রহম দেখাবে এমন নয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি যতদিন বেঁচে থাকব তুমি আমার প্রতি তেমনই অপর্যাপ্ত দয়া দেখিয়ো যেমনটি দয়া সদাপ্রভু দেখান, যেন আমাকে নিহত হতে না হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যেন না মরি, এই জন্য আমি যত দিন জীবিত থাকি, তুমি কেবল আমাকেই সদাপ্রভুর দয়া দেখাইবে, এমন নয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যেন না মরি, এই জন্য আমি যত দিন জীবিত থাকি, তুমি কেবল আমাকেই সদাপ্রভুর দয়া দেখাইবে, এমন নয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যদি বেঁচে থাকি তবে সদাপ্রভু যেমন বিশ্বস্ত তেমনি তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকো। কিন্তু যদি আমি মারা যাই তবে আমার বংশের প্রতি তুমি চিরকাল বিশ্বস্ত থেকো; এমন কি, সদাপ্রভু যখন পৃথিবীর বুক থেকে দায়ূদের প্রতিটি শত্রুকে শেষ করে দেবেন তখনও বিশ্বস্ত থেকো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যদি বেঁচে থাকি তবে মাবুদ যেমন বিশ্বস্ত তেমনি তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকো। কিন্তু যদি আমি মারা যাই তবে আমার বংশের প্রতি তুমি চিরকাল বিশ্বস্ত থেকো; এমন কি, মাবুদ যখন দুনিয়ার বুক থেকে দাউদের প্রতিটি শত্রুকে শেষ করে দেবেন তখনও বিশ্বস্ত থেকো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যেমন আমার বাবার সঙ্গে আছেন তেমনি তোমরাও সঙ্গে থাকুন। তিনি যেমন তোমার প্রতি দয়া করেছেন তেমনি যতদিন আমি জীবিত থাকব ততদিন তুমিও আমার প্রতি দয়া করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতদিন বেঁচে থাকবে আমার প্রতি দয়াশীল থেকো| আমার মৃত্যুর পর আমার পরিবারকে তোমার দয়া দেখাতে ভুলো না| প্রভু তোমার সমস্ত শত্রুকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যদি বেঁচে থাকি তবে সদাপ্রভু যেমন বিশ্বস্ত তেমনি তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকো। কিন্তু যদি আমি মারা যাই তবে আমার বংশের প্রতিও কোন ত্রুটি কর না