1 Samuel 20:15 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি আমার কুলের প্রতিও রহম দেখাতে ত্রুটি কখনও করবে না; যখন মাবুদ দাউদের প্রত্যেক দুশমনকে ভূতল থেকে উচ্ছিন্ন করবেন, তখনও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমার পরিবার-পরিজনের প্রতিও তোমার দয়ায় কাটছাঁট কোরো না—এমনকি যখন সদাপ্রভু পৃথিবীর বুক থেকে দাউদের এক-একটি শত্রুকে মুছে দেবেন, তখনও এমনটি কোরো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি আমার কুলের প্রতিও দয়ার ত্রুটি কখন করিবে না; যখন সদাপ্রভু দায়ূদের প্রত্যেক শত্রুকে ভূতল হইতে উচ্ছিন্ন করিবেন, তখনও করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি আমার কুলের প্রতিও দয়ার ত্রুটি কখনও করিবে না; যখন সদাপ্রভু দায়ূদের প্রত্যেক শত্রুকে ভূতল হইতে উচ্ছিন্ন করিবেন, তখনও করিবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে প্রাণে মারবে না। আমার বংশকেও কোন দিন তোমার দয়া থেকে বঞ্চিত করো না। প্রভু পরমেশ্বর যেদিন দাউদের শত্রুকুলের প্রত্যেককে ধরাপৃষ্ঠ থেকে উচ্ছিন্ন করবেন সেদিনও যেন যোনাথনের নাম দাউদের কুল থেকে লুপ্ত না হয়।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চিরকাল বিশ্বস্ত থেকো; এমন কি, সদাপ্রভু যখন পৃথিবীর বুক থেকে দায়ূদের প্রতিটি শত্রুকে শেষ করে দেবেন তখনও বিশ্বস্ত থেকো।”