1 Samuel 20:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে যোনাথন দাউদের কুলের সঙ্গে নিয়ম করলেন; বললেন, আর মাবুদ দাউদের দুশমনদের উপর প্রতিশোধ নেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোনাথন এই বলে দাউদের বংশের সঙ্গে এক নিয়ম স্থির করলেন, “সদাপ্রভু যেন দাউদের শত্রুদের কাছে কৈফিয়ত তলব করেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যোনাথন দায়ূদের কুলের সহিত নিয়ম করিলেন; বলিলেন, আর সদাপ্রভু দায়ূদের শত্রুগণের কাছে পরিশোধ লইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যোনাথন দায়ূদের কুলের সহিত নিয়ম করিলেন; বলিলেন, আর সদাপ্রভু দায়ূদের শত্রুগণের কাছে পরিশোধ লইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথন তখন দায়ূদ ও তাঁর বংশধরদের সংগে এই বলে চুক্তি করলেন, “সদাপ্রভু যেন দায়ূদের শত্রুদের উপর প্রতিশোধ গ্রহণ করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথন তখন দাউদ ও তাঁর বংশধরদের সংগে এই বলে চুক্তি করলেন, “মাবুদ যেন দাউদের শত্রুদের উপর প্রতিশোধ গ্রহণ করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুই দাউদের শত্রুকুলের উপর প্রতিশোধ গ্রহণ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যোনাথন দায়ূদের পরিবারের সঙ্গে এই মর্মে এক চুক্তি করল: দায়ূদের শত্রুদের প্রভু যেন শাস্তি দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন তখন দায়ূদ ও তাঁর বংশধরদের সঙ্গে এই বলে চুক্তি করলেন, “সদাপ্রভু যেন দায়ূদের শত্রুদের উপর প্রতিশোধ গ্রহণ করেন।”