1 Samuel 20:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোনাথন, দাউদের প্রতি তাঁর যে মহব্বত ছিল, তার দরুন আবার তাঁকে শপথ করালেন, কেননা তিনি নিজের প্রাণের মত তাঁকে ভালবাসতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু যোনাথন দাউদকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাই তাঁকে ভালোবাসার খাতিরে তিনি আরেকবার দাউদকে দিয়ে শপথ করিয়ে নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোনাথন, দায়ূদের প্রতি তাঁহার যে প্রেম ছিল, তৎপ্রযুক্ত পুনর্ব্বার তাঁহাকে শপথ করাইলেন, কেননা তিনি আপন প্রাণের মত তাঁহাকে ভালবাসিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোনাথন, দায়ূদের প্রতি তাঁহার যে প্রেম ছিল, তৎপ্রযুক্ত পুনর্বার তাঁহাকে শপথ করাইলেন, কেননা তিনি আপন প্রাণের মত তাঁহাকে ভালবাসিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথন দায়ূদকে নিজের মতই ভালবাসতেন বলে তিনি দায়ূদকে দিয়ে তাঁর প্রতি দায়ূদের ভালবাসার শপথ আবার করিয়ে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথন দাউদকে নিজের মতই ভালবাসতেন বলে তিনি দাউদকে দিয়ে তাঁর প্রতি দাউদের ভালবাসার কসম আবার খাইয়ে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাথন তখন তাঁর প্রতি দাউদের ভালবাসার দিব্য দিয়ে দাউদকে শপথ করালেন, কারণ দাউদ তাঁকে প্রাণের চেয়েও ভালবাসতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বলে যোনাথন দায়ুদের কাছ থেকে আবার শুনতে চাইল ভালবাসার সেই অঙ্গীকার| যোনাথন দায়ুদকে ভালবাসে, যেমন সে নিজেকে ভালবাসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন দায়ূদকে নিজের মতই ভালবাসতেন বলে তিনি দায়ূদকে দিয়ে তাঁর প্রতি দায়ূদের ভালবাসার শপথ আবার করিয়ে নিলেন।