1 Samuel 20:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি পরশু পর্যন্ত থেকে, সেদিন খুব তাড়াতাড়ি নেমে এসে আগের দিন যে স্থানে লুকিয়ে ছিলে সেই স্থানে এষল নামক পাথরের কাছে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্যাটি শুরু হওয়ার সময় তুমি যেখানে লুকিয়ে ছিলে, পরশুদিন সন্ধ্যার দিকে তুমি সেখানেই চলে যেয়ো, এবং এষল নামক সেই পাথরটির পাশে দাঁড়িয়ে অপেক্ষা কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি পরশ্ব পর্য্যন্ত থাকিয়া, সেই দিন অতি ত্বরায় নামিয়া আসিয়া পূর্ব্ব কার্য্যের দিন যে স্থানে লুকাইয়া ছিলে, সেই স্থানে এষল নামক প্রস্তরের নিকটে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি পরশু পর্যন্ত থাকিয়া, সেই দিন অতি ত্বরায় নামিয়া আসিয়া পূর্ব কার্যের দিন যে স্থানে লুকাইয়া ছিলে, সেই স্থানে এষল নামক প্রস্তরের নিকটে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আগে যেখানে লুকিয়ে ছিলে পরশু দিন তাড়াতাড়ি সেখানে গিয়ে এষল নামে বড় পাথরটার কাছে অপেক্ষা কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আগে যেখানে লুকিয়ে ছিলে পরশু দিন তাড়াতাড়ি সেখানে গিয়ে এষল নামে বড় পাথরটার কাছে অপেক্ষা কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরশু দিন আরও বেশী করে খোঁজ করা হবে। তখন তুমি আগে একদিন এই ব্যাপারে যেখানে লুকিয়েছিলে সেখানে যাবে এবং কাছাকাছি কোন পাথরের ঢিবির আড়ালে লুকিয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তৃতীয় দিনে ঐ একই জায়গায় তুমি লুকিয়ে থাকবে| সেদিন ঝামেলা হতে পারে| পাহাড়ের ধারে অপেক্ষা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আগে যেখানে লুকিয়ে ছিলে পরশু দিন তাড়াতাড়ি সেখানে গিয়ে এষল নামে বড় পাথরটার কাছে অপেক্ষা কোরো।