1 Samuel 20:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোনাথন তাঁকে বললেন, এমন না হোক; তুমি মারা পড়বে না। দেখ, আমার পিতা আমাকে না জানিয়ে ছোট কি বড় কোন কাজ করেন না; তবে আমার পিতা আমার কাছ থেকে এই কথা কেন গোপন করবেন? এ হতেই পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কখনোই না!” যোনাথন উত্তর দিলেন। “তুমি মারা পড়বে না! দেখো, আমার বাবা, ছোটো হোক কি বড়ো, কোনো কিছুই আমাকে না জানিয়ে করেন না। তিনি আমার কাছে একথা লুকাবেন কেন? এ হতেই পারে না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোনাথন তাঁহাকে কহিলেন, এমন না হউক, তুমি মরিবে না; দেখ, আমার পিতা আমার কর্ণগোচর না করিয়া ক্ষুদ্র কি মহৎ কোন কর্ম্ম করেন না; তবে আমার পিতা আমা হইতে এই কথা কেন গোপন করিবেন? এ কথা কিছু নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোনাথন তাঁহাকে কহিলেন, এমন না হউক, তুমি মরিবে না; দেখ, আমার পিতা আমার কর্ণগোচর না করিয়া ক্ষুদ্র কি মহৎ কোন কর্ম করেন না; তবে আমার পিতা আমা হইতে এই কথা কেন গোপন করিবেন? এই কথা কিছু নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথন বললেন, “কখনও না, তোমাকে মেরে ফেলা হবে না। দেখ, আমার বাবা আমাকে না জানিয়ে ছোট-বড় কোন কাজই করেন না। তবে এই কথা তিনি আমার কাছ থেকে কেন লুকাবেন? এ হতেই পারে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথন বললেন, “কখনও না, তোমাকে মেরে ফেলা হবে না। দেখ, আমার বাবা আমাকে না জানিয়ে ছোট-বড় কোন কাজই করেন না। তবে এই কথা তিনি আমার কাছ থেকে কেন লুকাবেন? এ হতেই পারে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাথন তাঁকে বললেন, কখনও না, কোনক্রমে তোমার জীবনহানি হবে না। দেখ, আমার বাবা আমার সঙ্গে পরামর্শ না করে ছোট বড় কোন কাজই করেন না, তবে বাবা আমার কাছে এ কথা কেন গোপন করবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন বলল, “এ হতেই পারে না| আমার পিতা তোমাকে হত্যা করার চেষ্টা করছে না| আমাকে কিছু না বলে সে কোন কাজই করে না| সে কাজ যতই সামান্য হোক্, কি জরুরীই হোক্, আমাকে সে সবই বলে| তাহলে তোমাকে মারার কথাই বা আমাকে সে বলবে না কেন? না, তোমার কথা ঠিক নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন বললেন, “এমন না হোক, তুমি মরবে না। দেখ, আমার বাবা আমাকে না জানিয়ে ছোট বড় কোন কাজই করেন না। তবে এই কথা তিনি আমার কাছ থেকে কেন লুকাবেন? এ হতেই পারে না।”