1 Samuel 20:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, আমার বালকটিকে পাঠাব, বলবো, যাও, তীর কুড়িয়ে আন; আমি যদি বালকটিকে বলি, দেখ তোমার এদিকে তীর আছে, তুলে নাও, তবে তুমি এসো; জীবন্ত মাবুদের কসম, তোমার মঙ্গল, কোন ভয় নেই;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি একটি ছেলেকে পাঠিয়ে বলব, ‘যাও, তিরগুলি খুঁজে নিয়ে এসো।’ যদি আমি তাকে বলি, ‘দেখো, তিরগুলি তোমার এদিকে আছে; সেগুলি এখানে নিয়ে এসো,’ তবে তুমি এসো, কারণ, জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তুমি নিরাপদেই আছ; কোনও বিপদ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, আমার বালকটীকে পাঠাইব, বলিব, যাও, তীর কুড়াইয়া আন; আমি যদি বালকটীকে বলি, দেখ, তোমার এদিকে তীর আছে, তুলিয়া লও, তবে তুমি আসিও; জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমার মঙ্গল, কোন ভয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, আমার বালকটিকে পাঠাইব, বলিব, যাও, তীর কুড়াইয়া আন; আমি যদি বালকটিকে বলি, দেখ তোমার এইদিকে তীর আছে, তুলিয়া লও, তবে তুমি আসিও; জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমার মঙ্গল, কোন ভয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর একটা ছেলেকে এই বলে পাঠিয়ে দেব, ‘যাও, তীরগুলো খুঁজে নিয়ে এসো।’ যদি আমি তাকে বলি, ‘তীরগুলো তোমার এদিকে আছে, নিয়ে এস,’ তাহলে তুমি চলে এসো, কারণ জীবন্ত সদাপ্রভুর দিব্য তুমি নিরাপদ, তোমার কোন ভয় নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর একটা ছেলেকে এই বলে পাঠিয়ে দেব, ‘যাও, তীরগুলো খুঁজে নিয়ে এসো।’ যদি আমি তাকে বলি, ‘তীরগুলো তোমার এদিকে আছে, নিয়ে এস,’ তাহলে তুমি চলে এসো, কারণ আল্লাহ্‌র কসম তুমি নিরাপদ, তোমার কোন ভয় নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমার বালক ভৃত্যটিকে বলব, যাও, তীরগুলো কুড়িয়ে নিয়ে এস।যদি আমি তাকে বলি, তীরগুলো তোমার এপাশে আছে, তুলে নাও, তাহলে তুমি চলে আসবে, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য তুমি নিরাপদ, ভয়ের কোন কারণ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঠিক্ঠাক্ চললে আমি ওকে বলব, ‘তুই বহু দূরে চলে গেছিস, তীরগুলো তো আমার অনেক কাছেই রয়েছে| যা আবার ফিরে এসে ওগুলো নিয়ে আয়|’ যদি তা বলি তবে তুমি আর লুকিয়ে থেকো না| প্রভুর দিব্য সেক্ষেত্রে তোমার কোন বিপদ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর একটা ছেলেকে এই বলে পাঠিয়ে দেব, ‘যাও, তীরগুলো খুঁজে নিয়ে এসো।’ যদি আমি তাকে বলি, ‘তীরগুলো তোমার এদিকে আছে, নিয়ে এস,’ তাহলে তুমি চলে এসো, কারণ জীবন্ত সদাপ্রভুর দিব্যি তুমি নিরাপদ, তোমার কোন ভয় নেই।