1 Samuel 20:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ ক্ষেতে লুকিয়ে রইলেন, ইতোমধ্যে অমাবস্যা উৎসব উপস্থিত হলে বাদশাহ্‌ ভোজনে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ মাঠে লুকিয়ে থাকলেন, ও যখন অমাবস্যার উৎসব এল, রাজামশাই খেতে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ ক্ষেত্রে লুকাইয়া রহিলেন, ইতিমধ্যে অমাবস্যা উপস্থিত হইলে রাজা ভোজনে বসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ ক্ষেত্রে লুকাইয়া রহিলেন, ইতিমধ্যে অমাবস্যা উপস্থিত হইলে রাজা ভোজনে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর দায়ূদ মাঠে গিয়ে লুকিয়ে রইলেন। এদিকে অমাবস্যার উৎসব উপস্থিত হলে রাজা অন্যান্য বারের মত দেয়ালের পাশে নিজের আসনে খেতে বসলেন। যোনাথন উঠে দাঁড়ালেন যেন অব্‌নের গিয়ে শৌলের পাশে বসতে পারেন। দায়ূদের আসনটা কিন্তু খালি রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর দাউদ মাঠে গিয়ে লুকিয়ে রইলেন। এদিকে অমাবস্যার উৎসব উপস্থিত হলে বাদশাহ্‌ অন্যান্য বারের মত দেয়ালের পাশে নিজের আসনে খেতে বসলেন। যোনাথন উঠে দাঁড়ালেন যেন অবনের গিয়ে তালুতের পাশে বসতে পারেন। দাউদের আসনটা কিন্তু খালি রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথামত দাউদ প্রান্তরে গিয়ে লুকিয়ে রইলেন। অমাবস্যার দিন রাজা ভোজে যোগদান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ মাঠে লুকিয়ে পড়লেন| অমাবস্যার উৎসবের দিন এলে রাজা খেতে বসলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর দায়ূদ মাঠে গিয়ে লুকিয়ে থাকলেন। এদিকে অমাবস্যার উৎসব উপস্থিত হলে রাজা অন্যান্য বারের মত দেয়ালের পাশে নিজের আসনে খেতে বসলেন।