1 Samuel 20:25 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ অন্য সময়ের মত তাঁর আসনে অর্থাৎ দেয়ালের নিকটস্থ আসনে বসলেন। যোনাথন উঠে দাঁড়ালেন এবং অব্‌নের তালুতের পাশে বসলেন; কিন্তু দাউদের স্থান শূন্য থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথানুযায়ী তিনি দেওয়ালের পাশে বসেছিলেন, ও যোনাথন তাঁর উল্টোদিকে বসেছিলেন, এবং অবনের শৌলের ঠিক পাশেই বসেছিলেন, কিন্তু দাউদের আসনটি খালি ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা অন্য সময়ের ন্যায় আপন আসনে অর্থাৎ ভিত্তির নিকটস্থ আসনে বসিলেন। যোনাথন দাঁড়াইলেন, এবং অব্‌নের শৌলের পার্শ্বে বসিলেন; কিন্তু দায়ূদের স্থান শূন্য থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা অন্য সময়ের ন্যায় আপন আসনে অর্থাৎ দেওয়ালের নিকটস্থ আসনে বসিলেন। যোনাথন দাঁড়াইলেন, এবং অব্‌নের শৌলের পার্শ্বে বসিলেন; কিন্তু দায়ূদের স্থান শূন্য থাকিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য দিনের মত তিনি দেওয়ালের কাছে নিজের আসনে বসলেন। যোনাথন তাঁর বিপরীত দিকে বসলেন। অবনের বসলেন শৌলের পাশে। দাউদের আসন শূন্য রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেওয়ালের পাশেই সচরাচর যে আসনেতে বসতেন রাজা সেই আসনেই বসলেন| যোনাথন শৌলের মুখোমুখি বসেছিল| শৌলের পাশে বসেছিল অব্নের| কিন্তু দায়ূদের জায়গাটা খালি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনা থন উঠে দাঁড়ালেন যেন অবনের গিয়ে শৌলের পাশে বসতে পারেন। দায়ূদের আসনটা কিন্তু খালি থাকল।