1 Samuel 20:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সেদিন তালুত কিছুই বললেন না, কেননা মনে মনে ভাবলেন, তার কিছু হয়েছে, সে হয়তো পাক-সাফ নয়, সে অবশ্য নাপাক হয়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল সেদিন কিছু বলেননি, কারণ তিনি ভেবেছিলেন, “দাউদের এমন কিছু হয়েছে যার দ্বারা সে আনুষ্ঠানিকভাবে অশুচি হয়েছে—নিশ্চয় সে অশুচি অবস্থায় আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সে দিন শৌল কিছুই বলিলেন না, কেননা মনে মনে ভাবিলেন, তাহার কিছু হইয়াছে, সে শুচি নয়, সে অবশ্য অশুচি হইয়া থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সেই দিন শৌল কিছুই বলিলেন না, কেননা মনে মনে ভাবিলেন, তাহার কিছু হইয়াছে, সে শুচি নয়, সে অবশ্য অশুচি হইয়া থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল সেই দিন কিছুই বললেন না, কারণ তিনি ভাবলেন, হয়তো এমন কিছু হয়ে গেছে যাতে দায়ূদ অশুচি হয়েছে; নিশ্চয়ই সে শুচি অবস্থায় নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত সেই দিন কিছুই বললেন না, কারণ তিনি ভাবলেন, হয়তো এমন কিছু হয়ে গেছে যাতে দাউদ নাপাক হয়েছে; নিশ্চয়ই সে পাক-সাফ অবস্থায় নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল সেদিন কিছুই বললেন না, তিনি ভাবলেন, হয়তো দাউদের কিছু হয়েছে, তার নিশ্চয় অশৌচচলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন শৌল কিছুই বললেন না| ভাবলেন, “নিশ্চয়ই দায়ুদের কিছু হয়েছে| তাই সে শুচি হতে পারে নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল সেই দিন কিছুই বললেন না, কারণ তিনি ভাবলেন, হয়তো এমন কিছু হয়ে গেছে যাতে দায়ূদ অশুচি হয়েছে; নিশ্চয়ই সে শুচি অবস্থায় নেই।