1 Samuel 20:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত তাঁকে আঘাত করার জন্য তাঁর দিকে তাঁর বর্শা নিক্ষেপ করলেন; এতে যোনাথন জানতে পারলেন যে, তাঁর পিতা দাউদকে হত্যা করতে মনস্থ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শৌল তাঁর বর্শাটি যোনাথনের দিকে ছুঁড়ে তাঁকেই মেরে ফেলতে চাইলেন। তখন যোনাথন বুঝতে পারলেন যে তাঁর বাবা দাউদকে হত্যা করবেন বলে মনস্থির করে ফেলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কি করিয়াছে? তখন শৌল তাঁহাকে আঘাত করিবার জন্য তাঁহার দিকে আপন বড়শা নিক্ষেপ করিলেন। ইহাতে যোনাথন জানিতে পারিলেন যে, তাঁহার পিতা দায়ূদকে বধ করিতে মনস্থ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল তাঁহাকে আঘাত করিবার জন্য তাঁহার দিকে আপন বর্শা নিক্ষেপ করিলেন। ইহাতে যোনাথন জানিতে পারিলেন যে, তাঁহার পিতা দায়ূদকে বধ করিতে মনস্থ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শৌল যোনাথনকে মেরে ফেলার জন্য বর্শা ছুঁড়লেন। এতে যোনাথন বুঝতে পারলেন, তাঁর বাবা দায়ূদকে মেরে ফেলবেন বলে ঠিক করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তালুত যোনাথনকে হত্যা করার জন্য বর্শা ছুঁড়লেন। এতে যোনাথন বুঝতে পারলেন, তাঁর পিতা দাউদকে হত্যা করবেন বলে ঠিক করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাঁকে আঘাত করার জন্য বর্শা ছুড়ে মারলেন। যোনাথন বুঝতে পারলেন যে তাঁর পিতা দাউদকে হত্যা করার জন্য দৃঢ়সঙ্কল্প করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা শুনে শৌল যোনাথনের দিকে বল্লমটা ছুঁড়ে মারলেন| উদ্দেশ্য তাকেই মেরে ফেলা| এই থেকে যোনাথন বুঝতে পারল, তার পিতা দায়ুদকে সত্যি মেরে ফেলতে চান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল যোনাথনকে মেরে ফেলার জন্য বর্শা ছুঁড়লেন। এতে যোনাথন বুঝতে পারলেন, তাঁর বাবা দায়ূদকে মেরে ফেলবেন বলে ঠিক করেছেন।