1 Samuel 20:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খুব ভোরে যোনাথন একটি ছোট বালককে সঙ্গে নিয়ে ক্ষেতে, দাউদের সঙ্গে যে স্থান নির্ধারিত হয়েছিল সেখানে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালে যোনাথন দাউদের সঙ্গে দেখা করার জন্য মাঠে গেলেন। তাঁর সাথে ছিল একটি ছোটো ছেলে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রাতঃকালে যোনাথন একটী ক্ষুদ্র বালককে সঙ্গে লইয়া ক্ষেত্রে, দায়ূদের সহিত যে স্থান নিরূপিত হইয়াছিল, তথায় গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রাতঃকালে যোনাথন একটি ক্ষুদ্র বালককে সঙ্গে লইয়া ক্ষেত্রে, দায়ূদের সহিত যে স্থান নিরূপিত হইয়াছিল, তথায় গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের সংগে যোনাথনের যে ব্যবস্থা হয়েছিল সেই অনুসারে পরদিন সকালে যোনাথন বের হয়ে মাঠে গেলেন। তাঁর সংগে একটি ছোট ছেলে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের সংগে যোনাথনের যে ব্যবস্থা হয়েছিল সেই অনুসারে পরদিন সকালে যোনাথন বের হয়ে মাঠে গেলেন। তাঁর সংগে একটি ছোট ছেলে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরদিন সকালে যোনাথন প্রান্তরে দাউদের সঙ্গে যে স্থান নির্দিষ্ট করেছিলেন সেখানে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন সকালে দায়ুদের সঙ্গে যেমন ব্যবস্থা হয়েছিল সেভাবে যোনাথন মাঠে গেল| যোনাথন, একটা বালককে সঙ্গে নিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের সঙ্গে যোনাথনের যে ব্যবস্থা হয়েছিল সেই অনুসারে পরদিন সকালে যোনাথন বের হয়ে মাঠে গেলেন। তাঁর সঙ্গে একটি ছোট ছেলে ছিল।