1 Samuel 20:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বালকটিকে বললেন, আমি যে কয়েকটি তীর নিক্ষেপ করবো, তুমি দৌড়ে গিয়ে তা কুড়িয়ে আন। তাতে বালকটি দৌড়ালে তিনি তার ওদিকে পড়বার মত তীর নিক্ষেপ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি সেই ছেলেটিকে বললেন, “দৌড়ে গিয়ে আমার ছোঁড়া তিরগুলি খুঁজে নিয়ে এসো।” ছেলেটি দৌড়াতে শুরু করলে, তিনি তাকে পার করে একটি তির ছুঁড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বালকটীকে কহিলেন, আমি যে কয়েকটী তীর নিক্ষেপ করিব, তুমি দৌড়িয়া গিয়া তাহা কুড়াইয়া আন। তাহাতে বালকটী দৌড়িলে তিনি তাহার ওদিকে পড়িবার মত তীর নিক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বালকটিকে কহিলেন, আমি যে কয়েকটি তীর নিক্ষেপ করিব, তুমি দৌড়াইয়া গিয়া তাহা কুড়াইয়া আন। তাহাতে বালকটি দৌড়াইলে তিনি তাহার ওদিকে পড়িবার মত তীর নিক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ছেলেটিকে বললেন, “আমি যে তীর ছুঁড়ব তুমি দৌড়ে গিয়ে তা খুঁজে আন।” ছেলেটি যখন দৌড়াচ্ছিল তখন তিনি ছেলেটিকে ছাড়িয়ে সামনের দিকে তীর ছুঁড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ছেলেটিকে বললেন, “আমি যে তীর ছুঁড়ব তুমি দৌড়ে গিয়ে তা খুঁজে আন।” ছেলেটি যখন দৌড়াচ্ছিল তখন তিনি ছেলেটিকে ছাড়িয়ে সামনের দিকে তীর ছুঁড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সঙ্গে একটি ছোট ছেলে ছিল। তিনি ছেলেটিকে বললেন, আমি যে তীরগুলো ছুড়ব, তুই দৌড়ে গিয়ে সেগুলো কুড়িয়ে আনবি। ছেলেটি দৌড়াতে শুরু করলে তিনি তাকে ছাড়িয়ে সামনের দিকে তীর ছুঁড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বালকটিকে বলল, “যা, যে তীরগুলো আমি ছুঁড়ছি সেগুলো কুড়িয়ে নিয়ে আয়|” বালকটি ছুটতে লাগল, আর যোনাথন তার মাথার উপর দিয়ে তীর ছুঁড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ছেলেটিকে বললেন, “আমি যে তীর ছুঁড়ব তুমি দৌড়ে গিয়ে তা খুঁজে আন।” ছেলেটি যখন দৌড়াচ্ছিল তখন তিনি ছেলেটিকে ছাড়িয়ে সামনের দিকে তীর ছুঁড়লেন।