1 Samuel 20:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বালকটি যোনাথনের নিক্ষিপ্ত তীরের কাছে উপস্থিত হলে যোনাথন বালকটিকে ডেকে বললেন, তোমার ওদিকে কি তীর নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনাথনের তিরটি যেখানে গিয়ে পড়ল, ছেলেটি সেখানে পৌঁছানোর পর যোনাথন তাকে ডেকে বললেন, “তিরটি কি তোমাকে পার করে যায়নি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বালকটী যোনাথনের নিক্ষিপ্ত তীরের কাছে উপস্থিত হইলে যোনাথন বালকটীকে ডাকিয়া কহিলেন, তোমার ওদিকে কি তীর নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বালকটি যোনাথনের নিক্ষিপ্ত তীরের কাছে উপস্থিত হইলে যোনাথন বালকটিকে ডাকিয়া কহিলেন, তোমার ওদিকে কি তীর নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথনের তীরটা যেখানে পড়েছিল ছেলেটি সেখানে গেলে পর তিনি তাকে ডেকে বললেন, “তীরটা তোমার ঐদিকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথনের তীরটা যেখানে পড়েছিল ছেলেটি সেখানে গেলে পর তিনি তাকে ডেকে বললেন, “তীরটা তোমার ঐদিকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছেলেটি তাঁর নিক্ষিপ্ত তীরের কাছে উপস্থিত হলে তিনি তাকে ডেকে বললেন, তীরগুলো তোর সামনের দিকে ওপাশে নেই কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীরগুলো যেখানে পড়েছে সে দিকে বালকটি ছুটে গেল| কিন্তু যোনাথন বলল, “তীর তো আরও দূরে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথনের তীরটা যেখানে পড়েছিল ছেলেটি সেখানে গেলে পর তিনি তাকে ডেকে বললেন, “তোমার ঐদিকে কি তীর নেই।”