1 Samuel 20:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার যোনাথন বালককে ডেকে বললেন, শীঘ্র দৌড়ে যাও, বিলম্ব করো না। তখন যোনাথনের সেই বালক তীরগুলো কুড়িয়ে নিয়ে তাঁর মালিকের কাছে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি চিৎকার করে বললেন, “তাড়াতাড়ি করো! জোরে দৌড়াও! থেমো না!” ছেলেটি তিরটি সংগ্রহ করে তার মালিকের কাছে ফিরে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার যোনাথন বালককে ডাকিয়া কহিলেন, শীঘ্র দৌড়িয়া আইস, বিলম্ব করিও না। তখন যোনাথনের সেই বালক তীরগুলি কুড়াইয়া লইয়া আপন কর্ত্তার কাছে আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার যোনাথন বালককে ডাকিয়া কহিলেন, শীঘ্র দৌড়াইয়া আইস, বিলম্ব করিও না। তখন যোনাথনের সেই বালক তীরগুলি কুড়াইয়া লইয়া আপন কর্তার কাছে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি চেঁচিয়ে বললেন, “শিগ্গির দৌড়ে যাও, থেমো না।” ছেলেটি তীর কুড়িয়ে নিয়ে তার মনিবের কাছে ফিরে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি চেঁচিয়ে বললেন, “তাড়াতাড়ি দৌড়ে যাও, থেমো না।” ছেলেটি তীর কুড়িয়ে নিয়ে তার মালিকের কাছে ফিরে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাকে ডেকে বললেন, শিগগির চলে আয়, দেরী করিস না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন চেঁচিয়ে বলল, “তাড়াতাড়ি কর| তীরগুলো নিয়ে আয়| ওখানে দাঁড়িয়ে থাকিস না|” বালকটি তীরগুলো কুড়িয়ে মনিবের কাছে এনে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি চেঁচিয়ে বললেন, “শিগ্গির দৌড়ে যাও, থেমো না।” ছেলেটি তীর কুড়িয়ে নিয়ে তার মনিবের কাছে ফিরে আসল।