1 Samuel 20:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোনাথন দাউদকে বললেন, সহিসালামতে যাও, আমরা তো দু’জন মাবুদের নামে এই কসম খেয়েছি যে, মাবুদ যুগে যুগে আমার ও তোমার মধ্যবর্তী এবং আমার বংশের ও তোমার বংশের মধ্যবর্তী থাকবেন। পরে তিনি উঠে প্রস্থান করলেন, আর যোনাথন নগরে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনাথন দাউদকে বললেন, “নির্ঝঞ্ঝাটে চলে যাও, কারণ এই বলে আমরা সদাপ্রভুর নামে পরস্পরের সঙ্গে বন্ধুত্ব করেছি যে, ‘সদাপ্রভু তোমার ও আমার মধ্যে, এবং তোমার ও আমার বংশধরদের মধ্যে চিরকাল সাক্ষী হয়ে আছেন।’ ” পরে দাউদ বিদায় নিলেন ও যোনাথন নগরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোনাথন দায়ূদকে কহিলেন, কুশলে যাও, আমরা ত দুই জন সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে, সদাপ্রভু যুগে যুগে আমার ও তোমার মধ্যবর্ত্তী, এবং আমার বংশের ও তোমার বংশের মধ্যবর্ত্তী থাকিবেন। পরে তিনি উঠিয়া প্রস্থান করিলেন, আর যোনাথন নগরে চলিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোনাথন দায়ূদকে কহিলেন, কুশলে যাও, আমরা ত দুই জন সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে, সদাপ্রভু যুগে যুগে আমার ও তোমার মধ্যবর্তী, এবং আমার বংশের ও তোমার বংশের মধ্যবর্তী থাকিবেন। পরে তিনি উঠিয়া প্রস্থান করিলেন, আর যোনাথন নগরে চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথন দায়ূদকে বললেন, “তুমি নির্ভয়ে চলে যাও, কারণ আমরা সদাপ্রভুর নাম করে একে অন্যের কাছে শপথ করে বলেছি, ‘সদাপ্রভু তোমার ও আমার মধ্যে এবং তোমার ও আমার বংশধরদের মধ্যে চিরকাল সাক্ষী থাকবেন।’ ” এর পর দায়ূদ বিদায় নিলেন আর যোনাথন শহরে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথন দাউদকে বললেন, “তুমি নির্ভয়ে চলে যাও, কারণ আমরা মাবুদের নাম করে একে অন্যের কাছে কসম খেয়ে বলেছি, ‘মাবুদ তোমার ও আমার মধ্যে এবং তোমার ও আমার বংশধরদের মধ্যে চিরকাল সাক্ষী থাকবেন।’ ” এর পর দাউদ বিদায় নিলেন আর যোনাথন শহরে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা দুইজনে পরস্পরকে চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। দাউদ কান্নায় খুব ভেঙ্গে পড়েছিলেন। তারপর যোনাথন দাউদকে বললেন, ঈশ্বর তোমার সহবর্তী, ভালোয় ভালোয় যাও। আমরা দুজনে তো প্রভু পরমেশ্বরের নামে দিব্য করেছি, প্রভু চিরকাল আমার ও তোমার, আমার বংশের ও তোমার বংশের মধ্যে মধ্যস্থ থাকবেন। তখন দাউদ বিদায় নিলেন, যোনাথনও নগরে ফিরে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন দায়ুদকে বলল, “যাও শান্তিতে যাও| প্রভুর নাম নিয়ে আমরা বন্ধু হয়েছিলাম| বলেছিলাম, তিনিই হবেন আমাদের দুজন ও পরবর্তী উত্তরপুরুষদের মধ্যে বন্ধুদের চিরকালের সাক্ষী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোনাথন দায়ূদকে বললেন, “তুমি নির্ভয়ে চলে যাও, কারণ আমরা সদাপ্রভুর নাম করে একে অন্যের কাছে শপথ করে বলেছি, ‘সদাপ্রভু তোমার ও আমার মধ্যে এবং তোমার ও আমার বংশধরদের মধ্যে চিরকাল সাক্ষী থাকবেন’।” পরে তিনি চলেগেলেন আর যোনাথন শহরে ফিরে গেলেন।