1 Samuel 20:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ যোনাথনকে বললেন, দেখ, আগামীকাল অমাবস্যা, আমাকে বাদশাহ্‌র সঙ্গে ভোজনে বসতেই হবে; কিন্তু তুমি আমাকে যেতে দাও, আমি তৃতীয় দিন সন্ধ্যাকাল পর্যন্ত ক্ষেতে লুকিয়ে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ তাঁকে বললেন, “দেখো, আগামীকাল অমাবস্যার উৎসব, আর মহারাজের সঙ্গে আমার ভোজনপান করার কথা; কিন্তু আমি পরশু সন্ধ্যা পর্যন্ত মাঠে গিয়ে লুকিয়ে থাকব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ যোনাথনকে কহিলেন, দেখ, কাল অমাবস্যা, আমাকে রাজার সহিত ভোজনে বসিতেই হইবে; কিন্তু তুমি আমাকে যাইতে দেও, আমি তৃতীয় দিবস সায়ংকাল পর্য্যন্ত ক্ষেত্রে লুকাইয়া থাকি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ যোনাথনকে কহিলেন, দেখ, কাল অমাবস্যা, আমাকে রাজার সহিত ভোজনে বসিতেই হইবে; কিন্তু তুমি আমাকে যাইতে দেও, আমি তৃতীয় দিবস সায়ংকাল পর্যন্ত ক্ষেত্রে লুকাইয়া থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ বললেন, “দেখ, কাল অমাবস্যার উৎসব। রাজার সংগে আমার খেতে বসবার কথা আছে। কিন্তু তুমি আমাকে যেতে দাও। আমি পরশু রাত পর্যন্ত মাঠের মধ্যে লুকিয়ে থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ বললেন, “দেখ, কাল অমাবস্যার উৎসব। বাদশাহ্‌র সংগে আমার খেতে বসবার কথা আছে। কিন্তু তুমি আমাকে যেতে দাও। আমি পরশু রাত পর্যন্ত মাঠের মধ্যে লুকিয়ে থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বললেন, দেখ, আগামী কাল অমাবস্যা। আমাকে মহারাজের সঙ্গে ভোজে যোগদান করতেই হবে। কিন্তু তুমি আমাকে যেতে দাও, আমি তৃতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত প্রান্তরে লুকিয়ে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “শোন, কাল অমাবস্যার উৎসব| আমার রাজার সঙ্গে খাবার কথা আছে| কিন্তু সন্ধ্যে অবধি আমায় মাঠে লুকিয়ে থাকতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ যোনাথনকে বললেন, “দেখ, কাল অমাবস্যার উৎসব। রাজার সঙ্গে আমার খেতে বসতেই হবে। কিন্তু তুমি আমাকে যেতে দাও। আমি পরশু সন্ধ্যা পর্যন্ত মাঠের মধ্যে লুকিয়ে থাকব।