1 Samuel 20:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তোমার পিতা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন, তবে তুমি বলবে, দাউদ তাঁর নগর বেথেলহেমে শীঘ্র যাবার জন্য আমার অনুমতি যাচ্ঞা করলো, কেননা সেই স্থানে তাদের সমস্ত গোষ্ঠীর জন্য বার্ষিক কোরবানী হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমার বাবা আমার খোঁজ করেন তবে তাঁকে বোলো, ‘দাউদ তাড়াতাড়ি তার আপন নগর বেথলেহেমে যাওয়ার জন্য আমার কাছে আন্তরিকভাবে অনুমতি চেয়েছিল, কারণ তার সম্পূর্ণ গোষ্ঠীর জন্য সেখানে এক বাৎসরিক বলিদানের অনুষ্ঠান হওয়ার কথা।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তোমার পিতা আমার তত্ত্ব জিজ্ঞাসা করেন, তবে তুমি বলিবে, দায়ূদ আপন নগর বৈৎলেহমে তাড়াতাড়ি যাইবার জন্য আমার অনুমতি যাচ্ঞা করিল, কেননা সে স্থানে তাহাদের সমস্ত গোষ্ঠীর জন্য বার্ষিক যজ্ঞ হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তোমার পিতা আমার তত্ত্ব জিজ্ঞাসা করেন, তবে তুমি বলিবে, দায়ূদ আপন নগর বৈৎলেহমে তাড়াতাড়ি যাইবার জন্য আমার অনুমতি যাচ্ঞা করিল, কেননা সেই স্থানে তাহাদের সমস্ত গোষ্ঠীর জন্য বার্ষিক যজ্ঞ হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমার বাবা আমার খোঁজ করেন তবে তুমি তাঁকে বলবে, ‘দায়ূদ বৈৎলেহমে তার বাড়ীতে তাড়াতাড়ি যাবে বলে আমার কাছে মিনতি করে অনুমতি চেয়েছিল, কারণ
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমার বাবা আমার খোঁজ করেন তবে তুমি তাঁকে বলবে, ‘দাউদ বেথেলহেমে তার বাড়ীতে তাড়াতাড়ি যাবে বলে আমার কাছে মিনতি করে অনুমতি চেয়েছিল, কারণ
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে দেখতে না পেয়ে যদি তোমার বাবা আমার খোঁজ করেন তবে বলবে যে দাউদের বাড়িতে তাদের গোষ্ঠীর বার্ষিক যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, তাই সে তাড়াতাড়ি বেথলেহেমে বাড়ীতে যাওয়ার জন্য একান্তভাবে অনুমতি চাইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমার পিতার চোখে পড়ে যে আমি নেই তবে তাঁকে বোলো, ‘দায়ুদ বৈৎলেহমে বাড়িতে যেতে চাইছিল, কারণ এই উপলক্ষ্যে ওর বাড়িতে খাওয়া দাওয়া আছে| সে আমার কাছে বৈৎলেহমে তার পরিবারের কাছে যাবার অনুমতি চেয়েছিল|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তোমার বাবা আমার খোঁজ করেন তবে তুমি তাঁকে বলবে, ‘দায়ূদ বৈৎলেহমে তার বাড়িতে তাড়াতাড়ি যাবে বলে আমার কাছে মিনতি করে অনুমতি চেয়েছিল, কারণ সেখানে তাদের বংশের জন্য বাৎসরিক যজ্ঞ হচ্ছে।’