1 Samuel 20:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, তুমি তোমার এই গোলামের প্রতি সদয় ব্যবহার কর, কেননা তুমি তোমার সঙ্গে তোমার এই গোলামকে মাবুদের এক নিয়মে আবদ্ধ করেছ। কিন্তু যদি আমার কোন অপরাধ থাকে, তবে তুমিই আমাকে হত্যা কর; তুমি কেন তোমার পিতার কাছে আমাকে নিয়ে যাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তুমি তোমার দাসের প্রতি দয়া দেখিয়ো, কারণ সদাপ্রভুকে সাক্ষী রেখে তুমি তার সঙ্গে এক নিয়ম স্থির করেছ। আমি যদি দোষী সাব্যস্ত হই তবে তুমিই আমাকে হত্যা কোরো! তোমার বাবার হাতে তুমি কেন আমাকে সমর্পণ করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, তুমি তোমার এই দাসের প্রতি সদয় ব্যবহার কর, কেননা তুমি তোমার সহিত তোমার এই দাসকে সদাপ্রভুর এক নিয়মে বদ্ধ করিয়াছ। কিন্তু যদি আমার কোন অপরাধ থাকে, তবে তুমিই আমাকে বধ কর; তুমি কেন তোমার পিতার নিকটে আমাকে লইয়া যাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, তুমি তোমার এই দাসের প্রতি সদয় ব্যবহার কর, কেননা তুমি তোমার সহিত তোমার এই দাসকে সদাপ্রভুর এক নিয়মে বদ্ধ করিয়াছ। কিন্তু যদি আমার কোন অপরাধ থাকে, তবে তুমিই আমাকে বধ কর; তুমি কেন তোমার পিতার নিকটে আমাকে লইয়া যাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি এখন আমার প্রতি বিশ্বস্ত হও, কারণ সদাপ্রভুকে সাক্ষী রেখে তুমি আমার সংগে একটা চুক্তি করেছ। আমি যদি দোষ করে থাকি তবে তুমি নিজেই আমাকে মেরে ফেল, তোমার বাবার হাতে আমাকে তুলে দেবার দরকার কি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি এখন আমার প্রতি বিশ্বস্ত হও, কারণ মাবুদকে সাক্ষী রেখে তুমি আমার সংগে একটা চুক্তি করেছ। আমি যদি দোষ করে থাকি তবে তুমি নিজেই আমাকে মেরে ফেল, তোমার বাবার হাতে আমাকে তুলে দেবার দরকার কি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি এখন তোমার এই দাসের প্রতি দয়া কর কারণ তুমি তোমার এই দাসের সঙ্গে এক পবিত্র সম্বন্ধ স্থাপন করেছ। যদি আমার কোন অপরাধ থাকে, তুমি নিজেই আমাকে হত্যা কর, তোমার বাবার কাছে আমাকে ধরিয়ে দিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন আমায় দয়া করো| আমি তোমার ভৃত্য| প্রভুর সামনে তুমি আমার সঙ্গে একটি চুক্তি করেছিলে| যদি আমি দোষী হই, তুমি তোমার নিজের হাতে আমাকে হত্যা কোরো, কিন্তু তোমার পিতার কাছে আমাকে নিয়ে যেও না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি এখন আমার প্রতি বিশ্বস্ত হও, কারণ সদাপ্রভুকে সাক্ষী রেখে তুমি আমার সঙ্গে একটা চুক্তি করেছ। আমি যদি দোষ করে থাকি তবে তুমি নিজেই আমাকে মেরে ফেল, তুমি কেন তোমার বাবার কাছে আমাকে নিয়ে যাবে?”