1 Samuel 20:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোনাথন বললেন, তোমার প্রতি এমন না ঘটুক; বরঞ্চ আমার পিতা তোমার প্রতি অমঙ্গল ঘটাতে স্থির করেছেন, এই কথা যদি আমি নিশ্চয় করে জানতে পারি, তবে কি তোমাকে বলে দেব না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কখনোই না!” যোনাথন বললেন। “আমি যদি বিন্দুমাত্র আভাস পেতাম যে আমার বাবা তোমার ক্ষতি করার জন্য মনস্থির করে ফেলেছেন, তবে কি আমি তোমাকে বলতাম না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোনাথন কহিলেন, তোমার প্রতি এমন না ঘটুক; বরঞ্চ আমার পিতা তোমার প্রতি অমঙ্গল ঘটাইতে স্থির করিয়াছেন, ইহা যদি আমি নিশ্চয় জানিতে পারি, তবে কি তোমাকে বলিয়া দিব না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোনাথন কহিলেন, তোমার প্রতি এমন না ঘটুক; বরঞ্চ আমার পিতা তোমার প্রতি অমঙ্গল ঘটাইতে স্থির করিয়াছেন, ইহা যদি আমি নিশ্চয় জানিতে পারি, তবে কি তোমাকে বলিয়া দিব না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথন বললেন, “তুমি কখনও এমন চিন্তা কোরো না। যদি আমি জানতে পারি যে, আমার বাবা তোমার অমংগল করাই স্থির করেছেন, তবে নিশ্চয়ই আমি তা তোমাকে জানাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথন বললেন, “তুমি কখনও এমন চিন্তা কোরো না। যদি আমি জানতে পারি যে, আমার পিতা তোমার ক্ষতি করাই স্থির করেছেন, তবে নিশ্চয়ই আমি তা তোমাকে জানাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাথন বললেন, এমন কখনও না হোক, বরং আমি যদি কোন ক্রমে জানতে পারি যে আমার বাবা যদি তোমার অনিষ্ট করাই স্থির করেছেন তাহলে আমি সে কথা নিশ্চয়ই তোমাকে বলে দেব।।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন বলল, “না না, এ হতেই পারে না| যদি পিতার তোমাকে মারার মতলব আমি জানতে পারি তাহলে তোমায় সাবধান করে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন বললেন, “তুমি কখনও এমন চিন্তা কোরো না। যদি আমি জানতে পারি যে, আমার বাবা তোমার ক্ষতি করাই স্থির করেছেন, তবে নিশ্চয়ই আমি কি তা তোমাকে জানাব না?”