1 Samuel 21:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ নোবে অহীমেলক ইমামের কাছে উপস্থিত হলেন; আর অহীমেলক কাঁপতে কাঁপতে এসে দাউদের সঙ্গে সাক্ষাৎ করলেন ও তাঁকে বললেন, আপনি একা কেন? আপনার সঙ্গে কেউ নেই কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ নোবে যাজক অহীমেলকের কাছে চলে গেলেন। তাঁর দেখা পেয়ে অহীমেলক ভয়ে কম্পিত হয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি একা কেন? আপনার সঙ্গে আর কেউ নেই কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ নোবে অহীমেলক যাজকের নিকটে উপস্থিত হইলেন; আর অহীমেলক কাঁপিতে কাঁপিতে আসিয়া দায়ূদের সহিত সাক্ষাৎ করিলেন, ও তাঁহাকে কহিলেন, আপনি একা কেন? আপনার সঙ্গে কেহ নাই কেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ নোবে অহীমেলক যাজকের নিকটে উপস্থিত হইলেন; আর অহীমেলক কাঁপিতে কাঁপিতে আসিয়া দায়ূদের সহিত সাক্ষাৎ করিলেন, ও তাঁহাকে কহিলেন, আপনি একা কেন? আপনার সঙ্গে কেহ নাই কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর দায়ূদ নোব গ্রামে পুরোহিত অহীমেলকের কাছে গেলেন। অহীমেলক তখন ভয়ে কাঁপতে কাঁপতে বের হয়ে দায়ূদের সামনে আসলেন। তিনি দায়ূদকে জিজ্ঞাসা করলেন, “আপনি একা কেন? কেন আপনার সংগে আর কেউ নেই?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর দাউদ নোব গ্রামে ইমাম অহীমেলকের কাছে গেলেন। অহীমেলক তখন ভয়ে কাঁপতে কাঁপতে বের হয়ে দাউদের সামনে আসলেন। তিনি দাউদকে জিজ্ঞাসা করলেন, “আপনি একা কেন? কেন আপনার সংগে আর কেউ নেই?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ নোবে পুরোহিত অহিমেলকের কাছে গেলেন। অহিমেলক ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর কাছে এসে বললেন, আপনি একা এসেছেন কেন? আপনার সঙ্গে কেউ নেই কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ চলে গেলেন| যোনাথন শহরে ফিরে এলো| দায়ুদ নোব শহরে যাজক অহীমেলকের সঙ্গে দেখা করতে গেলেন| অহীমেলক দায়ূদের সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন| তিনি তো ভয়ে কাঁপছিলেন| তিনি দায়ুদকে জিজ্ঞেস করলেন, “কি ব্যাপার, তুমি একা কেন? তোমার সঙ্গে কাউকে দেখছি না কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ নোবে অহীমেলক যাজকের কাছে গেলেন; আর অহীমেলক কাঁপতে কাঁপতে এসে দায়ূদের সঙ্গে দেখা করলেন ও তাঁকে বললেন, “আপনি একা কেন? আপনার সঙ্গে কেউ নেই কেন?”