1 Samuel 21:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আখীশের গোলামেরা তাঁকে বললো, এই ব্যক্তি কি ইসরাইল দেশের বাদশাহ্‌ দাউদ নয়? লোকেরা কি নাচতে নাচতে তার বিষয়ে সমস্বরে গেয়ে বলে নি, “তালুত মারলেন হাজার হাজার, আর দাউদ মারলেন অযুত অযুত”?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আখীশের দাসেরা তাঁকে বলল, “এই কি দেশের রাজা দাউদ নয়? এরই বিষয়ে কি লোকেরা নাচতে নাচতে গেয়ে ওঠেনি: “ ‘শৌল মারলেন হাজার হাজার, আর দাউদ মারলেন অযুত অযুত’?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আখীশের দাসগণ তাঁহাকে কহিল, এ ব্যক্তি কি দেশের রাজা দায়ূদ নয়? লোকেরা কি নাচিতে নাচিতে উহার বিষয় পরস্পর গাহিয়া বলে নাই, “শৌল বধিলেন সহস্র সহস্র, আর দায়ূদ বধিলেন অযুত অযুত”?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আখীশের দাসগণ তাঁহাকে কহিল, এই ব্যক্তি কি দেশের রাজা দায়ূদ নয়? লোকেরা কি নাচিতে নাচিতে উহার বিষয় পরস্পর গাহিয়া বলে নাই, “শৌল বধিলেন সহস্র সহস্র, আর দায়ূদ বধিলেন অযুত অযুত”?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আখীশের লোকেরা আখীশকে বলল, “ইনি কি তাঁর দেশের রাজা নন? এর সম্বন্ধেই কি লোকেরা নেচে নেচে গান গেয়ে বলে নি, ‘শৌল মারলেন হাজার হাজার আর দায়ূদ মারলেন অযুত অযুত? ’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আখীশের লোকেরা আখীশকে বলল, “ইনি কি তাঁর দেশের বাদশাহ্‌ নন? এর সম্বন্ধেই কি লোকেরা নেচে নেচে গান গেয়ে বলে নি, ‘তালুত মারলেন হাজার হাজার আর দাউদ মারলেন অযুত অযুত?’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখীশের পারিষদবর্গ তাঁকে বলল, ইনিই কি দেশের রাজা দাউদ নন? এঁর সম্পর্কেই কি লোকে নেচে নেচে গান গেয়ে বলেনি, হাজার হাজার মেরেছেন শৌল, দাউদ মেরেছেন অযুত অযুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আখীশের অনুচররা এটা ভাল মনে করলো না| তারা বলল, “ইনি হচ্ছেন দায়ুদ, ইস্রায়েলের রাজা| এঁকে নিয়েই ওদের লোকেরা গান গায়| ওরা নেচে নেচে এই গানটা করে: “দায়ুদ মেরেছে শত্রু অযুতে অযুতে শৌল তো কেবল হাজারে হাজারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আখীশের দাসেরা তাঁকে বলল, “এ ব্যক্তি কি দেশের রাজা দায়ূদ না? লোকেরা কি নাচতে নাচতে ওঁর বিষয়ে নিজেরা গান করে বলে নি, ‘শৌল হত্যা করলেন হাজার হাজার আর দায়ূদ হত্যা করলেন অযুত অযুত’?”