1 Samuel 21:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আখীশ তাঁর গোলামদের বললেন, দেখ, তোমরা দেখতে পাচ্ছ, এই লোকটা পাগল; তবে একে আমার কাছে কেন আনলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আখীশ তাঁর দাসদের বললেন, “লোকটির দিকে তাকাও দেখি! এ তো পাগল! একে আমার কাছে এনেছ কেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আখীশ আপন দাসগণকে কহিলেন, দেখ, তোমরা দেখিতে পাইতেছ, এ ক্ষিপ্ত; তবে ইহাকে আমার নিকটে কেন আনিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আখীশ আপন দাসগণকে কহিলেন, দেখ, তোমরা দেখিতে পাইতেছ, এ ক্ষিপ্ত; তবে ইহাকে আমার নিকটে কেন আনিলে? আমার কি ক্ষিপ্ত লোকের অভাব আছে যে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আখীশ তাঁর লোকদের বললেন, “তোমরা তো দেখতেই পাচ্ছ লোকটা পাগল, তবে কেন ওকে আমার কাছে এনেছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আখীশ তাঁর লোকদের বললেন, “তোমরা তো দেখতেই পাচ্ছ লোকটা পাগল, তবে কেন ওকে আমার কাছে এনেছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখীশ তাঁর পারিষদদের বললেন, তোমরা দেখছ এ লোকটা পাগল, তবু কেন একে আমার কাছে নিয়ে এলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আখীশ তার অনুচরদের বলল, “আরে লোকটাকে দেখো, সত্যি মাথা খারাপ| একে আমার কাছে এনেছ কেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আখীশ নিজের দাসদেরকে বললেন, “দেখ, তোমরা দেখতে পাচ্ছ, এ পাগল; তবে একে আমার কাছে আনলে কেন?