1 Samuel 21:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার কি পাগলের অভাব আছে যে, তোমরা একে আমার কাছে পাগলামী করতে এনেছ? এই লোকটা কি আমার বাড়িতে আসবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কাছে কি পাগলের অভাব আছে যে তোমরা আমার সামনে পাগলামি করার জন্য একে নিয়ে এসেছ? এ লোকটি আমার বাড়িতে আসবে নাকি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার কি ক্ষিপ্ত লোকের অভাব আছে যে, তোমরা ইহাকে আমার কাছে ক্ষিপ্তের ব্যবহার করিতে আনিয়াছ? এ কি আমার গৃহে আসিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ইহাকে আমার কাছে ক্ষিপ্তের ব্যবহার করিতে আনিয়াছ? এ কি আমার গৃহে আসিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাগলের কি আমার এতই অভাব হয়েছে যে, তোমরা আমার সামনে পাগলামী করবার জন্য এই লোকটাকে ধরে এনেছ? এই রকমের একটা লোককে আমার বাড়ীতে এনেছ কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাগলের কি আমার এতই অভাব হয়েছে যে, তোমরা আমার সামনে পাগলামী করবার জন্য এই লোকটাকে ধরে এনেছ? এই রকমের একটা লোককে আমার বাড়ীতে এনেছ কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার রাজ্যে কি পাগলের অভাব আছে যে তোমরা আমাকে জ্বালাতন করার জন্য এ লোকটাকে ধরে নিয়ে এলে? এ লোকটা আমার প্রাসাদেও ঢুকবে নাকি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার আশপাশে যথেষ্ট পাগল রয়েছে| আমার কাছে ঐ জাতীয় লোক আর বেশী আনার দরকার নেই| এটাকে আবার আমার বাড়িতে ঢুকিও না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কি পাগলের অভাব আছে যে, তোমরা একে আমার কাছে পাগলামি করতে এনেছ? এ কি আমার বাড়িতে আসবে?”