1 Samuel 21:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম দাউদকে জবাবে বললেন, আমার কাছে সাধারণ রুটি নেই, কেবল পবিত্র রুটি আছে— যদি সেই যুবকেরা কেবল স্ত্রী থেকে পৃথক হয়ে থাকে তবে তা খেতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যাজকমশাই দাউদকে উত্তর দিলেন, “আমার হাতে তো সাধারণ কোনও রুটি নেই; অবশ্য, এখানে কয়েকটি পবিত্র রুটি আছে—যদি লোকেরা স্ত্রীলোকদের সংস্পর্শ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে তবেই এগুলি তারা খেতে পারবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক দায়ূদকে উত্তর করিলেন, আমার কাছে সাধারণ রুটী নাই, কেবল পবিত্র রুটী আছে—যদি সেই যুবকেরা কেবল স্ত্রী হইতে পৃথক্ হইয়া থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক দায়ূদকে উত্তর করিলেন, আমার কাছে সাধারণ রুটি নাই, কেবল পবিত্র রুটি আছে- যদি সেই যুবকেরা কেবল স্ত্রী হইতে পৃথক হইয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত উত্তরে দায়ূদকে বললেন, “আমার কাছে কোন সাধারণ রুটি নেই, তবে পবিত্র সম্মুখ-রুটি আছে। যদি আপনার লোকেরা কোন স্ত্রীলোকের কাছে না গিয়ে থাকে তবে তা খেতে পারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম জবাবে দাউদকে বললেন, “আমার কাছে কোন সাধারণ রুটি নেই, তবে পবিত্র-রুটি আছে। যদি আপনার লোকেরা কোন স্ত্রীলোকের কাছে না গিয়ে থাকে তবে তা খেতে পারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত দাউদকে বললেন, আমার কাছে সাধারণ কোন রুটি নেই, শুধু নৈবেদ্যের রুটি আছে, আপনার লোকজন যদি স্ত্রীসংসর্গ রহিত অবস্থায় থাকে তবেই-দাউদ বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক বললেন, “আমার কাছে তো সাধারণ কোন রুটি নেই, কিন্তু পবিত্র রুটি আছে| তোমার লোকরা তা খেতে পারে, অবশ্য যদি কোন নারীর সঙ্গে তাদের যৌন সম্পর্ক না থেকে থাকে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক দায়ূদকে উত্তর দিলেন, “আমার কাছে সাধারণ রুটি নেই, শুধুমাত্র পবিত্র রুটি আছে-যদি সেই যুবকেরা শুধু স্ত্রীর থেকে আলাদা হয়ে থাকে৷”