1 Samuel 21:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইমাম তাঁকে পবিত্র রুটি দিলেন, কেননা সেই স্থানে অন্য রুটি ছিল না, কেবল তা তুলে নেবার দিনে তপ্ত রুটি রাখার জন্য যে দর্শন-রুটি মাবুদের সম্মুখ থেকে সরানো হয়েছিল, মাত্র সেই রুটিই সেখানে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাজেই যাজকমশাই তাঁকে সেই পবিত্র রুটিগুলি দিলেন, যেহেতু সেখানে সেই দর্শন-রুটি ছাড়া আর কোনও রুটি ছিল না, যা সদাপ্রভুর সামনে থেকে সরিয়ে দিয়ে সেদিন সেটির বদলে গরম রুটি রাখা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাজক তাঁহাকে পবিত্র রুটী দিলেন; কেননা সেই স্থানে অন্য রুটী ছিল না, কেবল উহা তুলিয়া লইবার দিনে তপ্ত রুটী রাখিবার জন্য যে দর্শন-রুটী সদাপ্রভুর সম্মুখ হইতে স্থানান্তরীকৃত হইয়াছিল, তাহাই মাত্র ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাজক তাঁহাকে পবিত্র রুটি দিলেন; কেননা সেই স্থানে অন্য রুটি ছিল না, কেবল উহা তুলিয়া লইবার দিনে তপ্ত রুটি রাখিবার জন্য যে দর্শন-রুটি সদাপ্রভুর সম্মুখ হইতে স্থানান্তরীকৃত হইয়াছিল, তাহাই মাত্র ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই পুরোহিত দায়ূদকে সেই পবিত্র রুটি দিলেন, কারণ সেই রুটি ছাড়া আর অন্য কোন রুটি তাঁর কাছে ছিল না। ঐ দিনই সেই রুটি সদাপ্রভুর সামনে থেকে সরিয়ে নিয়ে তার জায়গায় গরম রুটি রাখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই ইমাম দাউদকে সেই পবিত্র-রুটি দিলেন, কারণ সেই রুটি ছাড়া আর অন্য কোন রুটি তাঁর কাছে ছিল না। ঐ দিনই সেই রুটি মাবুদের সামনে থেকে সরিয়ে নিয়ে তার জায়গায় গরম রুটি রাখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন পুরোহিত তাঁকে সেই নৈবেদ্যের রুটি দিলেন, কারণ তাঁর কাছে প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক যে রুটি বেদীর উপরে থাকে তা ছাড়া অন্য কোন রুটি ছিল না। বেদী থেকে এই রুটি সেদিন সরিয়ে নিয়ে তার বদলে টাটকা গরম রুটি সেখানে রাখা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র রুটি ছাড়া সেখানে অন্য কোন রুটি ছিল না| যাজক দায়ুদকে তা-ই দিলেন| এই রুটিই তারা প্রভুর সামনে পবিত্র টেবিলে রেখে দিত| প্রতিদিন তারা এগুলো বদলে টাটকা রুটি রেখে দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাজক তাঁকে পবিত্র রুটি দিলেন; কারণ সেখানে অন্য রুটি ছিল না, কেবল ওটা তুলে নেবার দিনের সেকা রুটি রাখবার জন্য যে দর্শন-রুটি সদাপ্রভুর সামনে থেকে সরিয়ে রাখা হয়েছিল, সেটাই শুধু ছিল৷