1 Samuel 21:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তালুতের গোলামদের মধ্যে ইদোমীয় দোয়েগ নামে এক জন মাবুদের সাক্ষাতে দায়বদ্ধ হয়ে সেই স্থানে ছিল, সে তালুতের প্রধান পশুপালক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে শৌলের দাসদের মধ্যে একজন সদাপ্রভুর সামনে আটকে গিয়ে সেখানে থেকে গিয়েছিল: সে হল ইদোমীয় দোয়েগ, শৌলের প্রধান রাখাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন শৌলের দাসগণের মধ্যে ইদোমীয় দোয়েগ নামে এক জন সদাপ্রভুর সাক্ষাতে নিবদ্ধ হইয়া সেই স্থানে ছিল, সে শৌলের প্রধান পশুপালক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন শৌলের দাসগণের মধ্যে ইদোমীয় দোয়েগ নামে একজন সদাপ্রভুর সাক্ষাতে নিবদ্ধ হইয়া সেই স্থানে ছিল, সে শৌলের প্রধান পশুপালক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দোয়েগ নামে শৌলের একজন ইদোমীয় কর্মচারী সেই দিন সদাপ্রভুর উদ্দেশে কোন কাজে সেখানে আট্কে গিয়েছিল। সে ছিল শৌলের প্রধান রাখাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দোয়েগ নামে তালুতের একজন ইদোমীয় কর্মচারী সেই দিন মাবুদের উদ্দেশে কোন কাজে সেখানে আট্কে গিয়েছিল। সে ছিল তালুতের প্রধান রাখাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন শৌলের ভৃত্যদের মধ্যে একজন সেখানে বেদীর সামনে ধরণা দিয়ে পড়েছিল। তার নামে দোয়েগ, সে ইদোম দেশের অধিবাসী। সে ছিল শৌলের প্রধান পশুপালক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন সেখানে শৌলের একজন অনুচর উপস্থিত ছিল| সে ছিল ইদোম বংশীয়, তার নাম দোয়েগ| সে ছিল শৌলের প্রধান মেষপালক| দোয়েগকে সেখানে প্রভুর সামনে রাখা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন শৌলের দাসেদের মধ্যে ইদোমীয় দোয়েগ নামে একজন সদাপ্রভুর সামনে আবদ্ধ হয়ে সেখানে ছিল, সে শৌলের প্রধান পশুপালক৷