1 Samuel 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ অহীমেলক্‌কে বললেন, এই স্থানে আপনার কাছে কি বর্শা বা তলোয়ার নেই? কেননা রাজকার্যের ব্যস্ততায় আমি আমার তলোয়ার বা অস্ত্র সঙ্গে আনি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ অহীমেলককে জিজ্ঞাসা করলেন, “আপনার কাছে এখানে কি কোনও বর্শা বা তরোয়াল নেই? আমি আমার তরোয়াল বা অন্য কোনও অস্ত্র নিয়ে আসিনি, কারণ মহারাজের কাজটি জরুরি ছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ অহীমেলককে কহিলেন, এই স্থানে আপনার কাছে কি বড়শা বা খড়্‌গ নাই? কেননা রাজকার্য্যের তাড়াতাড়িতে আমি আপন খড়্‌গ বা অস্ত্র সঙ্গে আনি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ অহীমেলককে কহিলেন, এই স্থানে আপনার কাছে কি বর্শা বা খড়্‌গ নাই? কেননা রাজকার্যের তাড়াতাড়িতে আমি আপন খড়্‌গ বা অস্ত্র সঙ্গে আনি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ অহীমেলককে জিজ্ঞাসা করলেন, “এখানে আপনার কাছে কোন বর্শা বা তলোয়ার নেই? রাজার কাজ জরুরী ছিল বলে আমি নিজের তলোয়ার বা অন্য কোন অস্ত্র সংগে আনতে পারি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ অহীমেলককে জিজ্ঞাসা করলেন, “এখানে আপনার কাছে কোন বর্শা বা তলোয়ার নেই? বাদশাহ্‌র কাজ জরুরী ছিল বলে আমি নিজের তলোয়ার বা অন্য কোন অস্ত্র সংগে আনতে পারি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ অহিমেলককে বললেন, আপনার কাছে কোন বর্শা বা তরবারি আছে কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ অহীমেলককে জিজ্ঞেস করলেন, “তোমার কাছে কি বল্লম বা তরবারি কিছু একটা আছে| রাজার কাজটা জরুরি তাই তাড়াতাড়িতে আমি সঙ্গে কোনো তরবারি বা অস্ত্রশস্ত্র আনি নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ অহীমেলককে বললেন, “এখানে আপনার কাছে বর্শা কিংবা তলোয়ার নেই? কারণ রাজকাজের তাড়াতাড়িতে আমি নিজের তলোয়ার বা অস্ত্র সঙ্গে আনি নি৷”